কলকাতা:  আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় এসে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রীকে। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যে এসে সবাইকে শুভেচ্ছা জানালেন তিনি। এদিন  প্রধানমন্ত্রী বলেন, 'যোগ সকলকে জুড়ে দেয়। যোগ দিবস তুলে ধরেছে দেশের ঐক্যের ছবিগোটা দেশকে এক করে দিয়েছে এই যোগ দিবস। ২১ জন জুন বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন। পুরো দেশ পুরো বিশ্বের সঙ্গে জুড়ে গিয়েছে।'

Continues below advertisement

আরও পড়ুন, আজ ১৭ জেলায় হলুদ-কমলা সতর্কতা ! ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে

Continues below advertisement

আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় এসে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রীকে, কী বললেন তিনি ?

প্রধানমন্ত্রী মোদি বলেন, ২১ জুন দিনটি বিশ্বের সবচেয়ে বড় উৎসবের দিনে পরিণত হয়েছে। সারা পৃথিবীর পৃথক পৃথক অংশ থেকে একের পর এক অদ্ভুত ছবি উঠে আসছে।..গোটা দেশ ও সারা বিশ্ব, একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, এটাই নজরে পড়ছে। আর এটাই তো মানুষের শক্তি। যোগ সবাইকে জুড়ে রাখে। আমি আজকের এই দিন, গোটা বিশ্বকে, মানব সভ্যতাকে আন্তর্জাতিক যোগ দিবসে অনেক অনেক শুভ কামনা জানাই।' তিনি আরও বলেন, 'কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে। নাগরিক কর্তব্যে পালনে কঠোর পরিশ্রম পালন করা হয়েছে কলকাতায়।পশ্চিমবঙ্গে যোগ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী অরবিন্দ বলতেন, আমার জীবনে যোগই পরিপূর্ণ। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ।'কলকাতা-সহ রাজ্য়জুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। জেলায় জেলায় দেখা গেল বিভিন্নরকম ছবি।   

"আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত"

যোগ দিবসের অনুষ্ঠান শেষ হতেই লোকভবন থেকে বেরিয়ে গার্ডেনরিচের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ৩ যুদ্ধ জাহাজের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রীর হাতে। তিনি বলেন, 'আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌসেনায় সামিল INS দুনাগিরি, INS সংশোধক, INS অগ্রয়। নৌ সেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর, সুরক্ষিত। বাংলা থেকে আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। মিসাইল বহনে সক্ষম INS দুনাগিরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ। ভারত নির্মাতা হতে চায়। দেশ যেদিন নির্মাতা হবে, সেদিন নির্ণায়ক হবে। ৩ যুদ্ধ জাহাজের ডিজাইন ভারতের তৈরি। আজই আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজের সূচনা হল।'