কলকাতা: ভোটের মুখে রাজ্যজুড়ে চলছে বেকার ভাতার ফর্ম বিলি। জেলায় জেলায় যুবসাথীর লাইনে উপচে পড়ছে ভিড়। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ হয়ে গেছে। সরাসরি নিজের স্মার্টফোন থেকেই ‘বাংলার যুবসাথী’ অ্যাপের মাধ্যমে আবেদন জানানো সম্ভব। কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন?  

Continues below advertisement

মোবাইল অ্যাপ ইনস্টল করার পদ্ধতি

গুগল প্লে স্টোরে সরাসরি না খুঁজে, এই অ্যাপটি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়।১. প্রথমে মোবাইলের ব্রাউজার থেকে ds.wb.gov.in পোর্টালে যান।২. সেখান থেকে ‘বাংলার যুবসাথী’র মূল পেজে গিয়ে “Apply Online” এবং পরে “Download Mobile App” অপশনে ট্যাপ করুন।৩. প্রায় ৮.২৭ এমবি সাইজের অ্যাপটি ডাউনলোড হলে, ফোনের সেটিংস থেকে ‘Unknown Sources’ পারমিশন অন করে এটি ইনস্টল করুন।                                                              

Continues below advertisement

অ্যাপ ওপেন করে মোবাইল নম্বর ও ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করুন। এরপর কীভাবে আবেদন করবেন? 

নিজের নাম (ক্যাপিটাল লেটারে), আধার নম্বর, জন্মতারিখ এবং অভিভাবকের নাম পূরণ করুন।  ক্যাটাগরি (SC/ST/OBC/General) নির্বাচন করুন। নিজের জেলা, ব্লক, থানা ও পিনকোড সিলেক্ট করুন। মাধ্যমিকের বোর্ড, পাসের সাল এবং রোল নম্বর বসান। যে অ্যাকাউন্টে টাকা পেতে চান, তার আইএফএসসি (IFSC) কোড ও অ্যাকাউন্ট নম্বর পাসবুক দেখে নির্ভুলভাবে লিখুন। নির্দেশিত সাইজ অনুযায়ী সব নথি আপলোড করুন। আপলোড সফল হলে সবুজ সংকেত দেখাবে। সাবমিশন: সবশেষে সেলফ ডিক্লারেশনে টিক দিয়ে “Final Submit” করুন। একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। আবেদনের স্থিতি বা স্ট্যাটাস চেক করতে অ্যাপের “Check Status” অপশনে গিয়ে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন করলেই জানা যাবে আপনার আবেদন গৃহীত হয়েছে কি না। 

আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনপত্রে বর্তমান পেশার জায়গায় ‘Unemployed’ বা বেকার উল্লেখ করতে হবে। আবেদনকারী যদি ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কৃষক বন্ধু’-র মতো কোনো সরকারি আর্থিক সহায়তা পান, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে শিক্ষামূলক স্কলারশিপ প্রাপকরা আবেদনের যোগ্য।