যুব সাথীর খবর:বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, যুবসাথী কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক ও যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা পায়। এখনও প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছায়নি। 

Continues below advertisement

কেন দেরি? সূত্রের কী খবর? 

কারিগরি ত্রুটি ও ভুল তথ্য: সরকারি পোর্টাল ডব্লিউবিআইএফএমএস (WBIFMS) অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য দেখাতে ব্যর্থ হচ্ছে। কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ভুল দেখাচ্ছে, আবার কোথাও আইএফএসসি কোড মিলছে না।নির্বাচনী ব্যস্ততা: লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। ব্লক উন্নয়ন আধিকারিকদের (BDO) লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি সমস্যার সমাধানে সময় লাগছে। 

Continues below advertisement

দীর্ঘদিন ধরেই যুবসাথী প্রকল্পের আবেদন এবং টাকা ঢোকা নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। অনলাইনে আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক- সব ক্ষেত্রেই জটিলতার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। সেই ভোগান্তি দূর করতেই এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য জানার সুযোগ করে দিয়েছে সরকার। এখন থেকে আপনার ফোনের ৬২৯২২৪৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই প্রকল্পের বর্তমান অবস্থা বা যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে।

ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে। এছাড়াও নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমেও যোগাযোগ করা যাবে। বাড়িতে বসেই কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কেন আবেদন আটকে আছে, তার হদিশ মিলবে এই এক নম্বরেই।

যুব সাথী প্রকল্প আবেদনের স্ট্যাটাস ( যুব সাথী প্রকল্প স্ট্যাটাস ) পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক কার্যক্রম । এটি রাজ্য জুড়ে বেকার (বেকারদের জন্য যুব সাথী প্রকল্প) যুবকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের রাজ্য বাজেটে এই যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালের ৭ মার্চ এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করে এবং দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান শুরু হয় ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে। আবেদন করার সময়কাল ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। ২য় কিস্তি পরিশোধের মাধ্যমে ৩০ এপ্রিল ২০২৬ এর মধ্যে সকলের টাকা দেওয়া হতে পারে।