৯৪,২০৮ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। এর মধ্যে ১৭,১১৩ জন শিক্ষার্থী ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে।
CBSE Class 12 Result Live : প্রকাশিত হল CBSE দ্বাদশের ফলাফল
CBSE Class 12 Result : প্রকাশিত হল CBSE দ্বাদশের ফলাফল। রেজাল্ট দেখা যাচ্ছে ওয়েবসাইটে, জানাল সিবিএসই।
ABP AnandaLast Updated: 13 May 2026 04:30 PM

প্রেক্ষাপট
সিবিএসই দ্বাদশের ফলপ্রকাশ। কাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, তার আগে সিবিএসই দ্বাদশের ফল বেরোল। রেজাল্ট দেখা যাচ্ছে ওয়েবসাইটে, জানাল সিবিএসই। পুর-নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজিত বসু ও তাঁর ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি...More
সিবিএসই দ্বাদশের ফলপ্রকাশ। কাল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, তার আগে সিবিএসই দ্বাদশের ফল বেরোল। রেজাল্ট দেখা যাচ্ছে ওয়েবসাইটে, জানাল সিবিএসই। পুর-নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজিত বসু ও তাঁর ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। লকডাউনে বন্ধ ছিল রেস্তোরাঁ, টাকার উৎস কী? মেলেনি সদুত্তর, কোর্টে দাবি ED-র। কোভিড-কালে কালো টাকা সাদা! পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে ৩টি শেল কোম্পানির হদিশ। ভুয়ো কোম্পানি খুলে কালো টাকা সাদা করেছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী। আদালতে দাবি ইডির। শুধু দক্ষিণ দমদম নয়, অন্যান্য পুরসভার চাকরি বিক্রিতেও জড়িত প্রাক্তন দমকলমন্ত্রী। কারও কাছ থেকে নেওয়া হয়েছে টাকা, কারও কাছ থেকে জমি। দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রাক্তন দমকলমন্ত্রীর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি। ৭ বছরে পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে জমা পড়েছে ৮ কোটি। পুর দুর্নীতি মামলার তদন্তে দাবি ED-র। প্রশ্ন ফাঁসের জের। ৩ মে হওয়া অভিন্ন মেডিক্যাল পরীক্ষা, নিট (UG) বাতিল করল NTA. কবে ফের পরীক্ষা, শীঘ্রই ঘোষণা। প্রশ্নফাঁসের তদন্তে CBI। দিল্লিতে বিক্ষোভে কংগ্রেসের ছাত্র সংগঠন।CEO থেকে মুখ্যসচিব। সামনে নতুন চ্যালেঞ্জ। আত্মবিশ্বাসী মনোজ আগরওয়াল।দেড় দশক পর পালাবদল। রাজ্যে বড় শিল্প আনতে হবে। বণিকসভার অনুষ্ঠানে বার্তা বিজেপি রাজ্য সভাপতির। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার CBI-কে দিল রাজ্য। শুভেনদু অধিকারীর আপ্ত সহায়ক খুনের মামলায় ৭ সদস্য়ের SIT গঠন। নেতৃত্বে সিবিআই-এর ডিআইজি পদমর্যাদার অফিসার। পরিকল্পনা করেই শুভেনদু অধিকারীর PA-কে ঠান্ডা মাথায় খুন। অপারেশনের আগে বারাসাতের ১১ নম্বর রেলগেটের সামনে দিয়ে গেছিল নিসান মাইক্রা। মধ্যমগ্রামের দিকে মুখ করে রাখা ছিল গাড়ি।
CBSE Result : ৯৪,২০৮ জন ছাত্রছাত্রী ৯০% বা তার বেশি নম্বর পেয়েছে।