West Bengal HS Results Live: উচ্চ মাধ্যমিকে পাসের হারে সবাইকে টেক্কা দিল পূর্ব মেদিনীপুর, এগিয়ে মেয়েরা, প্রথম কে? রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ
West Bengal Higher Secondary Results Live Updates: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com-এ
ABP AnandaLast Updated: 14 May 2026 12:49 PM

প্রেক্ষাপট
West Bengal Uchcha Madhyamik Results: বৃহস্পতিবার প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (Uchcha Madhyamik Results) পরীক্ষার ফল। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক (Uchcha Madhyamik) শিক্ষা সংসদ। ১১টা থেকে রেজাল্ট দেখা...More
West Bengal Uchcha Madhyamik Results: বৃহস্পতিবার প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (Uchcha Madhyamik Results) পরীক্ষার ফল। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক (Uchcha Madhyamik) শিক্ষা সংসদ। ১১টা থেকে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে (wb12.abplive.com)। ফল জানতে লগইন করতে হবে wb12.abplive.com-এ। বৃহস্পতিবারই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট। হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানেইংরেজি ওয়েবসাইটে ফল দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন
West Bengal Higher Secondary Results Live Updates: আগামীদিনে সফল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে উচ্চ মাধ্যমিকে তৃতীয় তন্ময়ের
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় যৌথ ভাবে তৃতীয় স্থানে রয়েছে তন্ময় মন্ডল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের এই পড়ুয়ার বাড়ি বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামে। তন্ময়ের প্রাপ্ত নম্বর ৪৯৪। শতাংশের হিসাবে যা ৯৮.৮ শতাংশ। তন্ময়ের দাবি তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে রামকৃষ্ণ মিশনের নিয়মানুবর্তিতা, মহারাজদের সাহায্য ও বাবা, মা র সাহায্য। আগামীদিনে সফল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তন্ময়ের। আর সেই লক্ষ্যেই আপাতত চলছে তাঁর প্রস্তুতি।