কলকাতা : আর জি কর-ইস্যু দেখিয়েছিল, মানুষ জাগলে রাজনীতিকে বাদ দিয়ে, আন্দোলন গড়ে তোলা যায়। শাসককে নতিস্বীকার করানো যায়। কিন্তু যাঁকে ঘিরে এই আন্দোলন, সেই তরুণী চিকিৎসকের মা কি এবার সরাসরি ভোট-রাজনীতির ময়দানে নামতে চলেছেন? বিজেপির প্রার্থী হতে চলেছেন? আরজি করের নিহত চিকিৎসকের মা-বাবার দাবি অন্তত তেমনটাই। বলছেন, তাঁর মনে হয়েছে, এই আন্দোলনে আসা দরকার। সেই জন্যই এই সিদ্ধান্ত! বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমকে জানান , তিনি বিজেপির হয়ে ভোটে লড়বেন। তবে শেষমেষ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় অবশ্য তাঁর নাম ছিল না। তিনি দাবি করেন, বিজেপির পানিহাটি কেন্দ্র থেকে লড়বেন তিনি। এদিন তেমন কোনও ঘোষণা হয়নি।
কিন্তু প্রশ্ন, তিনি পানিহাটি থেকে হয়ে ভোটে দাঁড়ালে, বিজেপি কি ডিভিডেন্ট পাবে? এই প্রশ্ন রাখা হয়েছিল Suman De - ইউটিউব প্ল্যাটফর্ম ও অন্যান্য সোশ্যাম মিডিয়ায়। সেখানে আসা দর্শকের উত্ত কী জনমত উঠে এল, দেখে নিন।
মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ দর্শকের মতামত জানতে চায়। Suman De ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি -
বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর সবুজ সঙ্কেত অভয়ার মা-র। পানিহাটিতে অভয়ার মা প্রার্থী হলে, বিজেপি কি ডিভিডেন্ট পাবে?
হ্য়াঁ ৬৭
না ২৯ বলতে পারব না ৪ এর আগে আর জি কর-কাণ্ডের বর্ষপূর্তির দিন, নিহত চিকিৎসকের মা-বাবা যখন নবান্ন অভিযানে পথে নেমেছিলেন, তখন তাতে সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানে অংশও নিয়েছিলেন বিরোধী দলনেতা। এখন প্রশ্ন, বিধানসভা ভোটের সবচেয়ে বড় চমক কি অপেক্ষা করছে বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকায়? শেষ অবধি ভোটের লড়াইয়ে কী হবে? জানা যাবে ৪ মে।
