কলকাতা : ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। তৃণমূলকে পেছনে ফেলে বিপুল ভোটে জয় বিজেপির। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার বিজেপি ক্ষমতায়। এতো ভাল ফলাফলের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানিয়ে তাঁদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পাশাপাশি বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানান বিজেপিকে।            

Continues below advertisement

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ''পশ্চিমবঙ্গের জনগণ ভারতীয় জনতা পার্টিকে এক ঐতিহাসিক রায় উপহার দিয়েছেন, যা বহু প্রতীক্ষিত উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছ রাজনীতির প্রতি তাঁদের সমর্থনকে নিশ্চিত করেছে। তাঁরা শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির পথ বেছে নিয়েছেন। এই অভূতপূর্ব রায়ের জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এই বিজয় প্রধানমন্ত্রী শ্রীমতী কৃষ্ণের দূরদর্শী নেতৃত্বের প্রতি জনগণের আস্থারই এক জীবন্ত প্রমাণ।'' তিনি আরও জানান, ''পশ্চিমবঙ্গে এই উল্লেখযোগ্য বিজয় অর্জনে বিজেপির সকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা, ত্যাগ, নিষ্ঠা এবং অধ্যবসায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।''           আরও পড়ুন -পদ্মফুলে ছারখার জোড়া ফুলের বাগান ! তৃণমূলের বিসর্জনের ১৯টি কারণ কী কী ?

আদিত্যনাথ জানান, প্রধানমন্ত্রী মোদির লোক-কল্যাণমূলক কর্মের কারণে দেশবাসী তাঁর প্রতি আস্থা রেখেছেন। বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক ফলাফলই তার জ্বলন্ত উদাহরণ।