কলকাতায় এলেন অমিত শাহ । সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । কলকাতায় অমিত শাহকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমান থেকে নেমেই শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে দিলেন অমিত শাহ। শুক্রবার অমিত শাহের দিনভর কর্মসূচি। তার আগে সামনে এল গুরুত্বপূর্ণ খবর। 

Continues below advertisement

অমিত শাহকলকাতা সফরের আগেই রাজধানী দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সম্ভাব্য প্রথম বিজেপি সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে। শুক্রবার বিজেপি বিধায়কদের বৈঠকের আগেই গতরাতে কথা হয় দুজনের। কে হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী, তা সম্ভবত ঘোষণা করা অল্প সময়েরই অপেক্ষা। 

মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েই মূল আলোচনা?

সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজেপির অন্দরে একাধিক নাম ঘোরাফেরা করলেও, শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে, তা এখন চূড়ান্ত ঘোষণা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক সমীকরণ মাথায় রেখেই মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

মন্ত্রিসভা নিয়েও চূড়ান্ত আলোচনা

শুধু মুখ্যমন্ত্রী নয়, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। দলের বিভিন্ন অঞ্চল, জাতিগত সমীকরণ, সাংগঠনিক গুরুত্ব এবং নির্বাচনী পারফরম্যান্স—সব দিক মাথায় রেখেই সম্ভাব্য মন্ত্রীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হচ্ছে। 

শনিবার ২৫ বৈশাখ। রবীন্দ্রজয়ন্তীর এই দিনটিকে নতুন সরকারের শপথগ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণে থাকতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও শনিবারের মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রীরা। এই পরিস্থিতিতে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করা হয়েছে ব্রিগেড চত্বরে । 

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী