উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ভোটমুখী রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে তৃণমূলের প্রকাশিত  স্টিং ভিডিও। যেখানে হাজার কোটির ডিলের মতো বিস্ফোরক দাবি করতে শোনা যাচ্ছে হুমায়ুন কবীরকে।  কাদের সঙ্গে ডিল? ভিডিও অনুয়ায়ী, বিজেপির সঙ্গে! তৃণমূলের প্রকাশিত ভিডিওতে, বাবরি মসজিদ থেকে শয়ে শয়ে কোটি টাকা... বিজেপি সম্পর্কে বিস্ফোরক দাবি করতে শোনা গেছে হুমায়ুন কবীরকে! উঠে এসেছে শুভেন্দু অধিকারীর নামও।  হুমায়ুন দাবি করেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেই রেখেছি।

Continues below advertisement

কী বার্তা দিল আসাদউদ্দিন ওয়েইসির দল?

আর এই চাঞ্চল্যকর ভিডিও সামনে আসতেই,  আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল MIM। পশ্চিমবঙ্গের নির্বাচনে 'একলা চলোর' বার্তা দিল আসাদউদ্দিন ওয়েইসির দল। তারা জানিয়ে দিয়েছে, ' হুমায়ুন কবীরের মন্তব্য  এটা স্পষ্ট, বাংলার মুসলিমরা কতটা অসহায়...আমরা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে, স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কোনও দলের সঙ্গে জোটবদ্ধ হব না। '

Continues below advertisement

‘মমতাজির ক্ষমতা আপনারা জানেন না?'

এই ভিডিও নিয়ে একযোগে হুমায়ুন ও বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। এই পরিস্থিতিতেই শুক্রবার রাজ্যে এসেছেন অমিত শাহ। এদিন ইস্তেহার প্রকাশের পর অমিত শাহকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। স্পষ্ট উত্তর দেন শাহও। প্রশ্ন শুনেই শাহ বলেন, ‘মমতাজির ক্ষমতা আপনারা জানেন না? উনি এমন অনেক ভিডিও বানাতে পারেন। হুমায়ুন কবীর আর বিজেপির আদর্শর ফারাক উত্তরমেরু আর দক্ষিণমেরুর মতো। এই ধরনের দলের সঙ্গে বোঝাপড়া করার চেয়ে বিরোধী আসনে বসা আমাদের কাছে ভাল।’ 

হুমায়ুনকে তৃণমূলের কটাক্ষ                       

এই নিয়ে তৃণমূল আক্রমণ শানিয়েছে বিজেপির উদ্দেশে। কুণাল ঘোষ বলেছেন, 'এখন হুমায়ুন ... ফেঁসে গেল ফেঁসে গেল হুমায়ুনের ঢোল ... এখন লোকলজ্জায় বলছেন, আমরা সরে যাচ্ছি। কিন্তু, আপনাদের তো উদ্দেশ্য়টা এক ছিল। অর্থাৎ, এমনভাবে কিছু মানুষকে বিভ্রান্ত করে ভোট কাটা, যাতে বিজেপির উপকার হয়।' 

অমিত শাহর আক্রমণ

শুক্রবার অমিত শাহমমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়ে বলেন, 'মমতা ৩ দফায় ভয়, দুর্নীতিতে কাজে লাগিয়েছে। কিন্তু বাংলার জনতা নতুন রাস্তা খুঁজবে। এই ভরসা আইনের শাসন, রাষ্ট্রীয় সুরক্ষা, রোজগার, সোনার বাংলার নির্মাণের। এই ভরসা...আমার পুরো বিশ্বাস বাংলার জনতা ৫ বছর একটি লোকপ্রিয় সরকার গড়তে সাহায্য করবে। বাংলার জনতার...বাংলার পুণনির্মাণ করার ভরসা। '