Assam Assembly Election 2026 : রবিবার অসমসহ মোট পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, অসমের ১২৬টি আসনে আগামী ৯ এপ্রিল একদফায় ভোটগ্রহণ করা হবে এবং নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৪ মে।
এক নজরে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচি:মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন: ২৪ মার্চ
ভোটগ্রহণের তারিখ: ৯ এপ্রিল
ভোট গণনা ও ফলাফল: ৪ মে
নির্বাচনী প্রস্তুতি ও প্রেক্ষাপটআজ নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অসমের প্রায় ২.৫ কোটিরও বেশি ভোটার তাদের পরবর্তী পাঁচ বছরের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সমগ্র রাজ্যে আদর্শ আচরণবিধি (MCC) কার্যকর হয়েছে। এর ফলে সরকার এখন কোনও নতুন নীতি ঘোষণা বা নির্বাচনী প্রচারে সরকারি কর্মসূচি প্রকাশ করতে পারবে না। এর মধ্যে পুরুষের সংখ্যা ১.২৫ কোটি, মহিলার সংখ্যা ১.২৫ কোটি, তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩৪৩ জন
কমিশন সূত্রে জানানো হয়েছে :
অসমে মোট ৩১,৪৮৬টি ভোটকেন্দ্র থাকবে।
এর মধ্যে ২৭,৭১১টি গ্রামীণ এলাকায় এবং ৩,৭৭৫টি শহরাঞ্চলে অবস্থিত।
প্রতিটি বুথে গড়ে ৭৫০ থেকে ৮৫০ জন ভোটার থাকবেন।
মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত মডেল পোলিং স্টেশনও তৈরি করা হবে।
অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনাঅসমের পাশাপাশি ওই একই দিনে (৯ এপ্রিল) কেরালা এবং পুদুচেরিতেও ভোটগ্রহণ হবে। অন্যদিকে তামিলনাড়ু ভোট দেবে ২৩ এপ্রিল ও পশ্চিমবঙ্গ দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোটদান করবে। তবে সবকটি রাজ্যের ভোট গণনা একই সঙ্গে ৪ মে সম্পন্ন হবে।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা চূড়ান্ত করে কীভাবে তাদের প্রচার অভিযান শুরু করে।
এবার পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা ভোটপ্রথম দফা: ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা: ২৯ এপ্রিলপ্রথম দফা: ২৩ এপ্রিল ১৫২ আসনে ভোট গ্রহণদ্বিতীয় দফা: ২৯ এপ্রিল ১৪২ আসনে ভোট গ্রহণপশ্চিমবঙ্গে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে
