কলকাতা: SIR-এর পর বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। যা রেকর্ড। সবচেয়ে বেশি ভোট পড়ল কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে। পাহাড়, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বাদে সব জায়গায় ভোট পড়ল ৯০ শতাংশের বেশি। নির্বাচন ঘিরে নিরাপত্তার বজ্র আঁটুনি ছিল। তা সত্ত্বেও বিক্ষিপ্ত অশান্তি ঠেকানো গেল না। কোথাও আক্রান্ত হল প্রার্থী, কোথাও কেন্দ্রীয় বাহিনী।

Continues below advertisement

প্রথম দফার ভোটের দিন নির্বাচন কমিশনের ভূমিকা কি সন্তোষজনক? প্রথম দফায় রেকর্ড-সংখ্যক মানুষের ভোটদান কীসের ইঙ্গিতবাহী? শাসক দলের প্রতি ক্ষোভ? বিজেপি বলছে, তারা প্রথম দফায় ১৫২টার মধ্যে ১২৫ আসন পাবে। তৃণমূল বলছে, তারা পাবে ১৩৫টা। কে ঠিক বলছে বলে মনে হয়? এ নিয়ে এবিপি আনন্দে বাংলার বিধান অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

Continues below advertisement

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনের পর বাংলার বিধান অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

কোন কোন সোশ্যাম মিডিয়ায় নজর রাখবেন?                  

২৩ এপ্রিল নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে বাংলার বিধান অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন।   

১. প্রথম দফার ভোটে নির্বাচন কমিশনের পারফরম্যান্সে আপনি খুশি?

হ্যাঁ - ৮৬ শতাংশ

না - ১২ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

২. যেসব বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আরও তৎপর হলে সেগুলো এড়ানো যেত?

হ্যাঁ - ৯২ শতাংশ

না - ৬ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

৩. প্রথম দফায় রেকর্ড-সংখ্যক মানুষের ভোটদান, শাসকের ওপর ক্ষোভের প্রতিফলন?

হ্যাঁ - ৮৬ শতাংশ

না - ১২ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

৪. বিজেপি বলছে, তারা প্রথম দফায় ১৫২টার মধ্যে ১২৫ আসন পাবে। তৃণমূল বলছে, তারা পাবে ১৩৫টা। কে ঠিক বলছে বলে আপনার মনে হয়?

তৃণমূল ঠিক বলছে - ১২ শতাংশ

বিজেপি ঠিক বলছে - ৬৭ শতাংশ

দু'পক্ষের কেউই নয় - ২১ শতাংশ

৫. নির্বাচন কমিশনের এই পারফরম্যান্সে দ্বিতীয় দফাও মোটের ওপর হিংসামুক্ত করা যাবে?

হ্যাঁ - ৮৫ শতাংশ

না - ১৩ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।