কলকাতা: কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। তালিকায় থাকবে প্রায় ২৮ লক্ষ নাম, কমিশন সূত্রে খবর। বাদ পড়া ভোটারদের নামও থাকবে তালিকায়। জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে পৌঁছে যাবে লিস্ট। শুক্রবার পর্যন্ত কমিশনের হাতে এসেছে ৪০ হাজার বুথের তালিকা। শুক্রবার পর্যন্ত বাদের খাতায় ১০ লক্ষ, কমিশন সূত্রে খবর।

Continues below advertisement

আরও পড়ুন, ফের অশান্ত বরানগর ! মুখোমুখি BJP ও তৃণমূল কর্মীরা, গর্জে উঠলেন সজল, বললেন "তিনটে ছাগল এসেছিল.."

কারা পাস? কারা ফেল? বুথে বুথে টাঙানো হবে তালিকা। বুথে বুথে লিস্ট বেরনোর পর অনলাইনেও দেখা যাবে তালিকা। তালিকা বেরনোর আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক CEO-র। তালিকা বেরনোর পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় জোর। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আগামীকাল সোমবার প্রকাশ হবে। দ্বিতীয় অর্ধে প্রকাশ হবে। সবাইকে সব নির্দেশ দেওয়া আছে। সবাইকে সেই সব নির্দেশ মেনে চলতে হবে। 

Continues below advertisement

নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রবিবার। জমজমাট ভোটের প্রচার। ভোটারদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কিন্তু কী হবে 'বিবেচনাধীন' লক্ষ লক্ষ ভোটারের? আরও ১০ লক্ষ নাম কি বাদ পড়তে চলেছে? এই সব প্রশ্ন ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাঁদের আইনি সহায়তা দরকার হবে, তাঁদেরকে সব রকম আইনি সহায়তা দিয়ে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। সোমবার প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট।নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার ২৮ লক্ষ নাম প্রকাশ হবে প্রথম দফার তালিকায়। যাঁদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাঁদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাঁদের নাম বাদ যাচ্ছে তাঁদেরও আলাদা তালিকা থাকবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট। সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। পরে তা দেখা যাবে অনলাইনেও।

নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে আগামী শুক্রবার।  তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় ১০ লক্ষ ভোটার। তা হলে, বাদের সংখ্যা দাঁড়াচ্ছে ৭৩ লক্ষের বেশি। পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে শেষমেশ বাদ পড়া ভোটারের সংখ্যা কত দাঁড়াবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।  সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসককে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব জায়গায় ভিড় হতে পারে, সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সতর্ক থাকতে হবে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদেরকে।তালিকা বেরোনোর পর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে বাহিনী।