রঞ্জিত হালদার, ভাঙড় : ভোট মিটে গিয়েছে পশ্চিমবঙ্গে। গতকালই শেষ হয়েছে দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন। ২৯ এপ্রিল বিধানসভা ভোট শেষ হলেও, বোমা উদ্ধার হওয়া শেষ হয়নি এই রাজ্যে। ভোটের পরেও ভাঙড় থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছেম ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় ভাগালি ১ এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়েছে ২৯ এপ্রিলের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের পর। ফাঁকা মাঠে লঙ্কা গাছ চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল ৭টি বোমা, এমনটাই দাবি স্থানীয়দের। বোমা নজরে আসতে গ্রামবাসীরাই খবর দেয় পুলিশে। এরপর তারা আসে ঘটনাস্থলে এবং বোমাগুলি উদ্ধার করা হয়।             

Continues below advertisement

কারা এই ৭টি বোমা মজুত করে রেখেছিল? কেনই বা ওভাবে লঙ্কাগাছের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল এতগুলো বোমা? তাহলে কি শেষ দফার ভোটের দিন কিংবা তারপর, অথাব আসন্ন ভোট গণনার দিন অশান্তি করার উদ্দেশ্য ছিল কারওর? উত্তর খুঁজছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ২টো ব্যাগে করে ফাঁকা মাঠে রাখা হয়েছিল বোমাগুলি। ভোটের আবহে একাধিকবার ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা। শুধু ভাঙড় নয়, আরও অনেক জায়গায় ভোটের আগে, ভোটের মধ্যে উদ্ধার হয়েছে বোমা।                

Continues below advertisement

ভোট মিটতেই বেহালায় ধুন্ধুমার, EVM লুঠের চেষ্টা ! বাধা দিতেই তৃণমূলের কপালে জুটল বেধড়ক মার, ফাটল মাথা 

ভোটের দিন পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বুথ থেকে ২০০ মিটারের উদ্ধার বোমা 

দ্বিতীয় দফার ভোটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বুথের কাছ থেকেই উদ্ধার হয়েছে বোমা। এই বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়েছে এনআইএ। গ্রামের একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বোমা। পুলিশ ঘিরে রাখে পুরো এলাকা। হাজির হয় কেন্দ্রীয় বাহিনীও। বুথের থেকে মাত্র ২০০ মিটার দূরে মিলেছে এই বোমাগুলি। ৬টি বোমা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সিআইডি- র একটি টিম গিয়েছে ঘটনাস্থলে। বম্ব ডিজপোজাল টিম গিয়ে নিষ্ক্রিয় করেছে বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি সুতলি দিয়ে তৈরি করা হয়েছে বলে অনুমান। সাধারণত স্থানীয় দুষ্কৃতীরাই এই সুতলি বোমা ব্যবহার করে বলে খবর। কারা এই বোমা রেখেছিল, কেন এই বোমা রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এনআইএ- র টিম তদন্ত করছে। 

ভোট গণনার আগেই কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকাের্ট জোড়া মামলা দায়ের