Bihar Exit Polls LIVE Updates: বিহারে ফের ফিরবে এনডিএ সরকার? বিজেপি পেতে পারে ৬৮-৭২টি আসন, বাকিরা কে কোথায়? কী বলছে এক্সিট পোল?

Bihar Exit Poll 2025 News LIVE: আজ ভোটগ্রহণ শেষ হওয়ার পর, সকলের নজর এক্সিট পোলের দিকে

ABP AnandaLast Updated: 11 Nov 2025 10:19 PM

প্রেক্ষাপট

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ হয়েছে। যেখানে ২০টি জেলার ১২২টি আসন রয়েছে। তালিকায় ছিল পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জ, পূর্ণিয়ার মতো বিধানসভা কেন্দ্র। এই পর্বে...More

Bihar Exit POLL LIVE Updates: এক্সিট পোল সম্পূর্ণ ভুল - প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অজিত শর্মার

ভাগলপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজিত শর্মা বলেন, "ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কে বলতে পারবে কে জিতছে? এনডিএ সরকার গঠন হচ্ছে বলা সম্পূর্ণ ভুল। জনগণই সিদ্ধান্ত নেবে। বিহারের পরিবেশ এমন যে সরকার গঠন করবে মহাজোট, ভারত জোট। এবার বিহারের উন্নয়ন হবে। এক্সিট পোল সম্পূর্ণ ভুল। জনগণ বিজেপির উপর বিরক্ত।"