Bihar Election Result Live: বিহারে নীতীশ ঝড়, উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট, পরের পালা পশ্চিমবঙ্গ, হুঙ্কার গিরিরাজ থেকে শুভেন্দুর
Bihar Assembly Election Result Live Updates: বিহার নির্বাচনের ফল -এর সব খবরের আপডেটস দেখুন...

প্রেক্ষাপট
বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। তেজস্বী নামলেন তিন নম্বরে। চেনা উঠোন রাঘোপুরে পিছিয়ে লালুপুত্র। ...More
বিহারে গেরুয়া ঝড়, বিহারবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রী বলেন, ' সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। পঁচিশের নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য বিহারের মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা জনগণ এবং বিহারবাসীর সেবা করার জন্য আমাদের নতুন শক্তি এনে দিয়েছে।'
বছর পেরোলেই পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে SIR প্রক্রিয়া। ঠিক এমনই এক আবহে আজই বিহার ভোটের ফলপ্রকাশ হয়েছে। যেখানে নীতীশ ঝড়ে উড়ে গিয়েছে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট। আর বিহারে NDA-র বিপুল জয়ের পর এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই-বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাত করব।'
'বিহারে যা খেল SIR দেখিয়েছে, তা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বাকি জায়গায় হবে না', বিহার ভোটে NDA-র জয়জয়কারের মধ্যেই পোস্ট সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের
বিহারে গেরুয়া ঝড়, বিহারবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রী বলেন, ' সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। পঁচিশের নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য বিহারের মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা জনগণ এবং বিহারবাসীর সেবা করার জন্য আমাদের নতুন শক্তি এনে দিয়েছে।'
বিহারে NDA-র বিপুল জয়, সন্ধেয় প্রধানমন্ত্রীর বার্তা, সন্ধে ৬: দিল্লির বিজেপি দফতরে যাবেন প্রধানমন্ত্রী
একদা বেলাগাম হিংসা-কারচুপির বিহারে নতুন নজির। কোনও বুথেই হল না পুনর্নির্বাচন। ২ দফায় ভোটও রেকর্ডহারে।
বিহারে NDA সাইক্লোন, খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। ম্যাজিক ফিগার পার করে ২০০-রও বেশি আসনে এগিয়ে NDA। SIR-এর টেস্ট কেসেই NDA-র বাজিমাত, ধরাশায়ী মহাজোট। গড়েই হারের মুখে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। ১১ রাউন্ডের শেষে ৪ হাজার ৮২৯ ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। মোদি-নীতীশ যুগলবন্দি, ২৪৩টিতে ২০৬টি আসনে এগিয়ে NDA। ২৪৩ আসনের মধ্যে ৩০-এর ঘরেই আটকে 'মহাগঠবন্ধন'। বিহারে দশমবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতীশ কুমার। একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার দৌড়ে ২ শরিক JDU-BJP-র লড়াই। আগের বারের তুলনায় RJD-র শক্তি কমল অর্ধেকেরও বেশি।
বিহারে এনডিএ সাইক্লোন, দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার। সন্ধেয় বিজেপির সদর কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদের দুরমুশ করে দশমবারের জন্য বিহারের কুর্সিতে বসার পথে নীতীশ কুমার। পাটনায় কংগ্রেস কার্যালয় শুনশান। খাতাই খুলতে পারলেন না পিকে।
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বিহারের জয় আমাদের জয়। বাংলাতেও জয় হবে আমাদের। বিধানসভার বাইরে লাড্ডু বিলি শুভেন্দুর।
'বিহারে যা খেল SIR দেখিয়েছে, তা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বাকি জায়গায় হবে না', বিহার ভোটে NDA-র জয়জয়কারের মধ্যেই পোস্ট সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের। 'এই ভোট-ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে গিয়েছে। আমরা এই খেলা আর খেলতে দেব না। CCTV-র মতো আমাদের PPTV-রা থাকবে', PPTV, মানে পিডিএ প্রহরীরা সতর্ক থেকে বিজেপির মতলব ঠেকাবে, পোস্ট অখিলেশ যাদবের।
মোদি-নীতীশ ঝড়, ২৪৩টির মধ্যে ২০০টিতেই এগিয়ে NDA । বিহারে বহু পিছনে রাহুল-তেজস্বীদের 'মহাজোট'। বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৯০ আসন বিজেপির, ৮১ আসন জেডিইউ-এর
'বিজেপি বিরোধিতায় ব্যর্থ কংগ্রেস, আরও একবার প্রমাণিত', বিহারে ভরাডুবি নিয়ে কংগ্রেসকেও তীব্র আক্রমণে তৃণমূল
'বিহারে জয়ের পথে আমরা, এবার পালা বাংলার', বিহারে NDA-র প্রত্যাবর্তনের মধ্যেই হুঙ্কার সৌমিত্র খাঁর
বিহারের সমীকরণের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। ২৫০ আসনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আত্মবিশ্বাসী কুণাল
একদা বেলাগাম হিংসা-কারচুপির বিহারে নতুন নজির। কোনও বুথেই হল না পুনর্নির্বাচন। ২ দফায় ভোটও রেকর্ডহারে।
বিহারে নীতীশ ঝড়। উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। তেজস্বী নেমে গেলেন তিন নম্বরে। কংগ্রেসকে পিছনে ফেলে উঠে এল বামেরা। ২৪৩ আসনের মধ্যে ১৯৬ আসন এনডিএ-র। ৪১ আসনে এগিয়ে তেজস্বী।
'বিহারে গেরুয়া ঝড়, এবার পালা বাংলার। SIR দিয়ে শুদ্ধ ভোটার তালিকায় ভোটে জিতবে বিজেপি। একদম চিন্তা করবেন না, বিহারে SIR-র পরে ভোট হয়েছে। অপশাসনের তৃণমূলকে হারিয়ে বাংলাকে পরিষ্কার করবে বিজেপি', বিহারে NDA ঝড়ের পরেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর
মোদি-নীতীশ ঝড়, ২৪৩টির মধ্যে ১৯০টিতেই এগিয়ে NDA, বিহারে বহু পিছনে রাহুল-তেজস্বীদের 'মহাজোট'। রাঘোপুরে ২১৯ ভোটে এগিয়ে গেলেন তেজস্বী
বিপুল জয়ের আভাস পেতেই পাটনায় JDU, বিজেপি শিবিরে উচ্ছ্বাস। ঢোলবাদ্য, লাড্ডু বিলি। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগকে ওড়াল বিজেপি।
বিহারে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব প্রায় ৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন।
SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র। বিহারে বহু পিছনে রাহুল-তেজস্বীদের 'মহাজোট'। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবই পিছিয়ে! বিহারে দশমবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতীশ কুমার। একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার দৌড়ে জোর লড়াই NDA শরিক JDU, বিজেপির। আগের বারের তুলনায় RJD-র শক্তি কমল অর্ধেকেরও বেশি।
বিহারে নীতীশ ঝড়। দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে NDA। ২০০ পেরলো এনডিএ। কার্যত রেকর্ড গড়ল বিহারে।
'পথ দেখিয়েছে বিহার, এবার বাংলার পালা। অন্ধকারে থাকতে কে চায়? শান্তি-উন্নয়নের জয়। বাংলাদেশি-রোহিঙ্গা-অরাজকতায় ভর করে ক্ষমতায়', এবার পালা দিদির, হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের
পোস্টাল ব্যালটের পর এবার ইভিএম কাউন্টিং শুরু। ১৫৭ আসনে এগিয়ে এনডিএ, ৭৪ আসনে মহাজোট, অন্যান্যরা ১৩টি আসনে এগিয়ে।
বিহারে ভোট গণনায় একতরফা এগিয়ে NDA। এগিয়ে থাকার নিরিখে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে NDA। এগিয়ে থাকার নিরিখে একক গরিষ্ঠ দল JDU, ২ নম্বরে বিজেপি, তিন নম্বরে কংগ্রেস। NDA-র তুলনায় অর্ধেকেরও কম আসনে এগিয়ে মহাজোট।
বিহারে ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই। এগিয়ে NDA, লড়ছে মহাজোট। একক গরিষ্ঠ দল হওয়ার দৌড়ে এগিয়ে বিজেপি
এক্সিট পোলে এগিয়ে NDA, দ্বিতীয় স্থানে মহাগঠবন্ধন, কী হবে বিহার ভোটের ফল? ২০২০-র ভোটে JDU-এর থেকে বেশি আসন জিতেছিল BJP, এবার কী নীতীশ 'বড় ভাই'? ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে RJD পেয়েছিল ৭৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন।বিজেপি ৭৪টি এবং JDU ৪৩টি আসনে জিতেছিল।
SIR-এর পর বিহারে প্রথম বিধানসভা নির্বাচন। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে পাটলিপুত্রর কুর্সি কার। বিহারে ২৪৩টি বিধানসভা আসন, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ১০৩ আসনে এগিয়ে এনডিএ, ৫৫ আসনে এগিয়ে মহাজোট
বিহার ভোটে গণনা শুরু, রাঘোপুর কেন্দ্রে এগিয়ে তেজস্বী যাদব। মহুয়া কেন্দ্রে এগিয়ে তেজপ্রতাপ যাদব।
বিহার ভোটে গণনা শুরু। পোস্টার ব্যালট গণনায় এগিয়ে JDU। গণনায় লখিসরাই কেন্দ্রে এগিয়ে উপ মুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা। রাঘোপুর কেন্দ্রে এগিয়ে তেজস্বী যাদব। মহুয়া কেন্দ্রে এগিয়ে তেজপ্রতাপ যাদব। এখনও পর্যন্ত নীতীশদের এগিয়ে ৫৩, তেজস্বীরা ৩০, অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে
আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, সকাল ৮ টা ৩০ মিনিটে ইভিএম-এ গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়ায় সামিল ১৮ হাজারের বেশি কাউন্টিং এজেন্ট।
SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে কে বসতে চলেছেন কুর্সিতে। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। প্রায় সবকটি বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় তুলনায় এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে।
SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। ফলে এই ভোটের ফলের দিকে নজর রয়েছে সকলের। বিহারে ভোট হয়েছে দুই দফায়। দুই দফাতেই ভোটদানের হার ছিল বেনজির। কিনতু বেশি ভোট পড়েছে কার পক্ষে?
এসআইআর-এর পর বিহারে প্রথম ভোটে জিতে কে ক্ষমতায় বসবে, তা নিয়েও নানা মুনির নানা মত। সিংহভাগ সমীক্ষক সংস্থার এগজিট পোলই দাবি করছে, ক্ষমতা ধরে রাখতে চলেছেন নীতীশ কুমার-বিজেপির জোট।
- Home
- নির্বাচন 2025
- Bihar Election Result Live: বিহারে নীতীশ ঝড়, উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট, পরের পালা পশ্চিমবঙ্গ, হুঙ্কার গিরিরাজ থেকে শুভেন্দুর