উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ২৫ বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ। শনিবার সকাল ১১টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা তো থাকছেনই, সেই সঙ্গে আমন্ত্রিতের তালিকা বেশ দীর্ঘ। গেরুয়া শিবিরের অনেক বড় বড় মুখ সেখানে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

Continues below advertisement

এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতিকে। তাঁরা এখানে আসবেন। আমন্ত্রণ জানানো হবে এরাজ্যের একাধিক রাজনৈতিক দলকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হবে, এমনই খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণপত্র যাবে, এটাই প্রথা। তবে, শেষ পর্যন্ত কারা থাকবেন, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর।

এখন শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মূলত আলোচ্য বিষয় দুটো। এক হচ্ছে, নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী-সহ নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত করা। সেই বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে। যদিও মনে করা হচ্ছে যে, যেহেতু দিল্লিতে গোটা প্রক্রিয়াটারই একপ্রস্থ আলোচনা হয়েছে, তাই অমিত শাহ গোটা বিষয়টা নিয়ে রাজ্য নেতৃত্বের মতামত নিচ্ছেন। এরপর বিকাল ৪টের সময় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নব-নির্বাচিত বিধায়কদের নিয়ে বসবেন অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতারা। মনে করা হচ্ছে, সেখানেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই নাম তিনি ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, দুইজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সেক্ষেত্রে দুই উপমুখ্যমন্ত্রী কারা হবেন সেই নামও বিধায়কদের উপস্থিতিতে তিনি ঘোষণা করতে পারেন।

Continues below advertisement

আজই কিছু আগে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে ফিরে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে একান্তে বৈঠক করছেন তিনি । তারপর বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর দেওয়া হবে এই বৈঠকেই । অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপ মুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। বৈঠকের পর হোটেলে ফিরে যাবেন শাহ। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথের পর ফিরে যাবেন অমিত শাহ