BJP Second Candidate List Live: তারকা-হেভিওয়েটদের বিশেষ গুরুত্ব, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

BJP Second Candidate List Live Updates:দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Advertisement

ABP AnandaLast Updated: 19 Mar 2026 06:12 PM

প্রেক্ষাপট

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। দ্বিতীয় দফায় ১১১ আসনে প্রার্থী ঘোষণা। মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। যাদবপুরে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়।...More

BJP News: জগদ্দলে বিজেপি প্রার্থী প্রাক্তন IPS রাজেশ কুমার, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার

জগদ্দলে বিজেপি প্রার্থী প্রাক্তন IPS রাজেশ কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।  একসময় ছিলেন এডিজি, সিআইডির মতো গুরুত্বপূর্ণ পদে। সূত্রের খবর, সেই সময় হঠাত্‍ই তিনি রাজ্য প্রশাসনের বিরাগভাজন হন। ফলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল কম গুরুত্বপূর্ণ এডিজি, পলিউশন কন্ট্রোল পদে। ২০১৯ সালে তাঁকেই কলকাতার CP করেছিল নির্বাচন কমিশন। আর এবার সেই প্রাক্তন IPS রাজেশ কুমারকে জগদ্দলে প্রার্থী করল বিজেপি।


 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.