LIVE UPDATES: সন্ধে সাতটায় কংগ্রেস-এনসিপি-শিবসেনার ১৬২ বিধায়ককে সামনে এনে দেখানো হবে, বিজেপিকে চ্যালেঞ্জ করে ট্যুইট সঞ্জয় রাউতের
এনসিপির ৫ ‘নিখোঁজ’ বিধায়কের ৩ জন, অনিল পাটিল, দৌলতসদরোড ও নীতিল পওয়ার দিল্লি থেকে মুম্বই এসেছেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 25 Nov 2019 05:10 PM

প্রেক্ষাপট
মুম্বই: মহারাষ্ট্রে মুহূর্মুহূ বদলে যাচ্ছে পরিস্থিতি। এনসিপির ৩ বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাঁরা দিল্লি থেকে মুম্বই ফিরেছেন। এনসিপির দাবি, স্রেফ ১ জন বিধায়ক রয়েছেন অজিত পওয়ারের হাতে, আবার বিজেপি...More
মুম্বই: মহারাষ্ট্রে মুহূর্মুহূ বদলে যাচ্ছে পরিস্থিতি। এনসিপির ৩ বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাঁরা দিল্লি থেকে মুম্বই ফিরেছেন। এনসিপির দাবি, স্রেফ ১ জন বিধায়ক রয়েছেন অজিত পওয়ারের হাতে, আবার বিজেপি বলছে, ১ নয়, ২৭ জন বিধায়ক অজিতের সঙ্গে রয়েছেন। এরই মধ্যে আজ সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র মামলার শুনানি, রায়ও দিতে পারে সর্বোচ্চ আদালত।গতকাল শুনানির শেষে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতি আজ ফের শুনানির তারিখ দেন। কেন্দ্র, রাজ্য, দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পওয়ারকে নোটিশ পাঠানো হয়। এনসিপি নেতা নবাব মালিক আবার এবিপি আনন্দের কাছে দাবি করেছেন, অজিত পওয়ারের কাছে শুধু ১ জন বিধায়ক রয়েছেন, বাকি সকলে ফিরে এসেছেন তাঁদের কাছে। এবার অজিত তাঁর ভুল শুধরে নিন। এনসিপির ৫ ‘নিখোঁজ’ বিধায়কের ৩ জন, অনিল পাটিল, দৌলতসদরোড ও নীতিল পওয়ার দিল্লি থেকে মুম্বই এসেছেন। এঁদের ফিরিয়ে আনার জন্য শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ মিলিন্দ নারবেকর, শিবসেনা নেতা একনাথ শিন্দে ও এনসিপি বিধায়ক জিতেন্দ্র অব্হাড বড় ভূমিকা নিয়েছেন বলে খবর।
Sanjay Raut, Shiv Sena: We are all one and together , watch our 162 (MLAs) together for the first time at Grand Hya… https://t.co/2FscChqNo1