কলকাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় পরাজয় তৃণমূলের। ১৫ বছরের সাম্রাজ্য একেবারে ধূলিসাৎ করে পরিবর্তনের হাওয়া বইল বাংলায়। বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি। প্রথমবরা বাংলায় সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আর শপথ নেওয়ার পর নিজের জন্মভূমিতে পৌঁছে গেলেন তিনি।    

Continues below advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী রাতেই কলকাতা থেকে সোজা ফিরলেন নিজের কাঁথির বাড়িতে। মুখ্যমন্ত্রীকে দেখতে মাঝরাস্তায় নেমেছিল মানুষের ঢল। রানিহাটি, পাঁচলা, উলুবেড়িয়া থেকে কোলাঘাট, বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে নেমে কথা বলেন মুখ্যমন্ত্রী।         

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর ভাবনা, আদর্শ চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।আজ পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলাম। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী… pic.twitter.com/lfsmH9zV1W

— Suvendu Adhikari (@SuvenduWB) May 9, 2026