কলকাতা : ফের CEC-কে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, 'মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন। বিভিন্ন জেলা থেকে প্রচুর ফর্ম ৬ জমা দিয়েছে বিজেপি। বাইরের লোকেদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটেও একই প্রবণতা ধরা পড়েছিল। এটা হয়ে থাকলে, বেআইনি, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ।' জ্ঞানেশ কুমারকে দেওয়া কড়া চিঠিতে এমনই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ফর্ম ৬-সংক্রান্ত অভিযোগ নিয়ে CEO দফতরে পৌঁছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধিদল। এই ইস্যুতে এবার তৃণমূল-বিজেপিকে একযোগে বিঁধালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, "রোহিঙ্গা কোথায় গেল তাও জানি না। অনুপ্রবেশকারীরা কোথায় গেল তাও জানি না। আবার বাইরের রাজ্য থেকে কে ঢুকছে তাও জানি না। দুটো পার্টি জানে। একটা, বিজেপি জানে, আর টিএমসি জানে। বাকি আমরা কিছু জানি না। পশ্চিমবঙ্গের পুলিশ বলুক, কোথাকার লোক কোথায় ঢুকল। গ্রেফতার করা হচ্ছে না তাদের। বলছে, উত্তরপ্রদেশ-বিহারের লোক ঢুকে যাচ্ছে। তারা কোথায় ঢুকে যাচ্ছে ? কোথায় আছে দেখার দায়িত্ব পুলিশ দফতরের। তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়। আবার উল্টো দিকে রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে। তার দেখার দায়িত্ব কেন্দ্রের এবং রাজ্যের মিলিতভাবে। আমরা তো সব কনফিউসনে পড়ে যাচ্ছি। যত ভোট আসছে তত ডায়ালগবাজি শুরু হয়ে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। মানুষের ভাল-মন্দ নিয়ে কোনও আলোচনা হয়নি।"

Continues below advertisement

কিছুদিন বাদেই ভোট। তার মধ্য়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ চরমে। বিজেপি যখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে...তখন কলকাতায় মুখ্য় নির্বাচনী আধিকারিকের অফিসে সটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, "আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে (সোমবার) ৬-৭ ঘণ্টায় ৩০ হাজার Form 6 অবৈধভাবে যাঁরা বাংলার ভোটার নন, যাঁদের বিহার, UP-র (উত্তরপ্রদেশের) ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে ৬৫০-৭০০ Form 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের এগরায় Form 6 জমা পড়েছে। নর্থ কলকাতার ৩টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি... Form 6 জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার Form 6 জমা পড়েছে।"

সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তোলে তারা। পাল্টা নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement