কোচবিহার : ভোট ( West Bengal Election 2026 ) যতই এগিয়ে আসছে চড়ছে রাজনৈতিক হিংসার পারদ ! দিকে দিকে আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক নেতা কর্মীরা। জেলা জেলা থেকে প্রচারে হামলার অভিযোগ আসছে প্রত্যহই। এই আবহে এবার আক্রান্ত খোদ প্রার্থীর গাড়িই। 

Continues below advertisement

সাবিত্রী বর্মনের গাড়ি তছনছ

রবিবার শীতলকুচিতে বিজেপি প্রার্থীর গাড়ির উপর বেপরোয়া হামলার অভিযোগ উঠল। করা হল ভাঙচুর।  শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি তছনছ করে দিল দুষ্কৃতীরা। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছে শাসক দল। 

Continues below advertisement

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে দাবি, গতকাল প্রচারের আগে পার্টি অফিসের সামনে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই সময়ে সেখান থেকে যাচ্ছিলেন মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ তাঁর অনুগামীরা। দু'পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় স্লোগান-যুদ্ধ। অভিযোগ, মারধর করা হয় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বাসুনিয়াকে। এর প্রতিবাদে রাতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। তখন সেখান থেকে শীতলকুচির বিজেপি প্রার্থী যাওয়ার সময়ে তাঁর গাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ।

গত বিধানসভা নির্বাচনে শিরোনামে ছিল কোচবিহারের শীতলকুচি। এখানেই ২০২১ সালে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। অগ্নিগর্ভ চেহারা নেয় কোচবিহারের শীতলকুচি। নিহতদের মধ্যে দু-জন ছইলেন প্রথম ভোটার। প্রত্যেকেই তাঁদের সমর্থক বলে দাবি করে তৃণমূল। তারপর প্রায় পরবর্তী ৫ বছরের বারবার রাজনৈতিক সভায় উঠে এসেছে শীতল-কুচি প্রসঙ্গ। 

কোচবিহারের দক্ষিণে বিজেপির প্রচারে উত্তেজনা

এদিন কোচবিহারের দক্ষিণে বিজেপির প্রচারে উত্তেজনা দেখা যায়। বিজেপি প্রার্থী রথীন্দ্র বসুকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয়   গো ব্যাক স্লোগান । এসব কিছুর পিছনেই তৃণমূল, অভিযোগ বিজেপির। ঘটনার সময় পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির সমর্থকরা।  

বাসে হামলার অভিযোগ

এদিনই বিজেপি নেতা-কর্মীদের বাসে হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ায়। রবিবার রাজ্যে এসে সভা করেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি নেতা-কর্মীদের বাসে হামলার অভিযোগ ওঠে। ভাঙা হয় বাসের কাচ।  আহত হন ১ বিজেপি কর্মী। সোনামুখী-ইন্দাসে ২ বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজয় সংকল্প সভা ছিল রবিবার। সভা শেষে সোনামুখীর দিকে ফেরার পথে বাস লক্ষ্য করে হামলার চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ধানশিমলায় বাঁকুড়া-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। হামলার ঘটনায় যুক্ত নয় তৃণমূল কংগ্রেস, মিথ্যা অপপ্রচার করছে বিজেপি, অভিযোগের পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবির।