খড়গপুর : সকাল সকাল ভোট দিলেন দিলীপ ঘোষ। দিলেন বার্তাও। জানালেন, দিনভর খড়গপুরেই থাকবেন। বার্তা দিলেন,পশ্চিমবঙ্গে প্রথম পরিবর্তন এনেছিল মেদিনীপুর...নতুন বিজেপি সরকার এসে কর্মসংস্থান করবে, চাকরীর ব্যবস্থা করবে, ১০০ দিনের মধ্যে শূন্যপদ পূরণ হবে ! 

Continues below advertisement

দিলীপ বললেন, পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে ভাবেননি কেউ। এটাও নজিরবিহীন। নিরাপত্তাও নজিরবিহীন। মানুষও নজিরবিহীনভাবে রেসপন্স করছে। প্রধানমন্ত্রীর সভায় দেখলাম মানুষের যে উচ্ছ্বাস, আর নির্বাচনের রেজাল্টও হবে নজিরবিহীন। তিন জায়গায় ইভিএম খারাপ হয়ে গিয়েছে... বাকি কোনও সমস্যা হয়নি। সমস্যার সম্ভাবনা কম। এজেন্টরা বসে গিয়েছেন। ঠিক সময়ে ভোট শুরু হয়েছে।                     

এর আগেও দিলীপ ঘোষ পোস্ট করেন, বিজেপি সরকার এলে সরকারি চাকরিতে পাঁচ বছয় বয়সের ছাড় পাওয়া যাবে, ব্যবসা হবে, শিল্প হবে। ঘরের ছেলে ঘরে ফিরবে, বাবা মায়ের সঙ্গে থাকবে।       

Continues below advertisement

এদিন প্রথম দফার ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন ফের তৃণমূল-বিজেপির মুখে শোনা গেল নতুন ভবিষ্যদ্বাণী। শুভেন্দু অধিকারী বললেন, প্রথম দফার ১৫২ আসনের ন্যূনতম ১২৫ আসনে জিতবে বিজেপি। অন্যদিকে অনুব্রত মণ্ডল বললেন, তৃণমূল ২৩০টি আসন পাবে। অন্যদিকে কুণাল ঘোষ বললেন, ১৫২টি আসনে ভোট হচ্ছে এবং সকাল থেকে ভোটের যা প্রবণতা... নন্দীগ্রাম-সহ ১৩২ থেকে ১৩৫টি বিজেপি হারতে চলেছে আজ।              

এদিন রাজ্যে এসে নরেন্দ্র মোদিও বলেন, 'খানে পরিবর্তনের ঝড় উঠেছে, কৃষ্ণনগরে ভয়ের উপর জয়ের বিশ্বাস দেখতে পাচ্ছে। ভয় চলে যাচ্ছে, ভরসা স্থাপিত হচ্ছে। এতদিন ধরে যাদের কণ্ঠরোধ করা হয়েছিল তারা সবাই বলছে পাল্টানো দরকার।' তিনি আরও বলেন, ' ১৫ বছর ধরে তৃণমূল শুধু সিন্ডিকেট তৈরি করেছে। এই মাটি সম্পর্কে বলা হয়, ধন ধান্য পুষ্পে ধরা আমাদদের এই বসুন্ধ, এটাই বিজেপির সংকল্প। বিজেপি পশ্চিমবঙ্গকে সমমৃদ্ধির প্রদেশ বানাতে চায়। আলু, ধান চাষি, জুটশিল্পীদের বলতে চাই আপনাদের জন্য কাজ করবে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার দ্বিগুণ দ্রুততার সঙ্গে আপনাদের বিকাশ করবে।'

এখন দেখার কার ভবিষ্যদ্বাণী সত্যি হয় !