কলকাতা: তিনি সবসময়েই বেশ অন্যরকম, নিজের শর্তে, নিজের মতো করে জীবনকে দেখেন। ফলাফল যাই হোক না কেন, দলের প্রতি তাঁর আস্থা অবিচল। আর সেই আস্থায় ভর করেই তিনি এবার পদ্ম ফুটিয়েছেন, খড়গপুর সদর-এ। দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার খড়গপুর সদর-এর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্বের জন্য দিলীপ ঘোষকেই ভরসা করেছিল বিজেপি। ভরসা রেখেছেন দিলীপ ঘোষ, বিরাট ব্য়বধানে জয়লাভ করেছেন তিনি। প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। আর জয়ের পরে, গেরুয়া আবির মেখে উদযাপনেও মেতেছেন তিনি। আর এবার, ভোটে জেতার পর মর্নিং ওয়াকে বেড়িয়ে সটান ইকো পার্ক থানায় হাজির হয়ে গেলেন দিলীপ ঘোষ। হাতে তাঁর মিষ্টির বাক্স। পুলিশ অফিসারদের হাতে তুলে দিলেন সেই মিষ্টির বাক্স। 

Continues below advertisement

দিলীপের হাতে মিষ্টি, গেলেন থানায়

দিলীপ ঘোষের এটাই পুরনো অভ্যাস। নিয়মিতভাবে তিনি প্রাতঃভ্রমণে যান। নির্বাচনের প্রচারের কারণে, সেই নিয়মে কিছুটা ছেদ পড়লেও, ফের পুরনো রুটিনেই ফিরেছেন তিনি। নির্বাচনের রেজাল্টের পরেরদিনই মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু ও। আর এবার, মর্নিং ওয়াকে বেরিয়ে একেবারে মিষ্টি হাতে থানায় হাজির দিলীপ। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন দিলীপ ঘোষের। একেবারে শুন্য থেকে শুরু করেন তিনি। তাঁর রাজনৈতিক জীবনের বয়স প্রায় ২২ বছর। ১৯৮৪ সালে জীবন শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-এর প্রচারক হিসাবে। প্রচারক হিসাবে সেই সময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতেন বছর ২০-এর দিলীপ ঘোষ। সঙ্ঘের মতাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁর মূল কাজ ছিল। তারপরই হঠাৎ আগমন রাজনীতিতে। ২০১৪ সালে রাজনৈতিক জীবনে পদার্পণ হয় তাঁর। 

Continues below advertisement

রাজ্যে দিকে দিকে এবার গেরুয়া ঝড়। পদ্মফুল ফুটেছে বেশিরভাগ জেলায়। নন্দীগ্রাম এবং ভবানীপুর, ২ কেন্দ্রেই শুভেন্দু অধিকারী জয় ছিনিয়ে নিয়েছেন। নন্দীগ্রাম শুভেন্দুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের পবিত্র কর এবং ভবানীপুরে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  অনেক জায়গায় কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এখন বাংলা অপেক্ষা করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হয়, সেটাই দেখার।

আরও পড়ুন: Election 2026 News: 'চাচা, চিন্তা করবেন না, রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে', মুসলমান পরিবারের বাড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ, শান্তির বার্তা দিলেন সজল ও