মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:ভোটের আগে দুর্গাপুর স্টেশন থেকে মিলল নগদ ৪৯ লক্ষ ৯৯ হাজার টাকা ! পুলিশ সূত্রে খবর , পাটনা-হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আসছিল ওই টাকা। দুর্গাপুর স্টেশনে নেমে বাসে ওই টাকা নিয়ে আসার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। ট্রেন থেকে নামা ২ সন্দেহভাজনকে আটকে তল্লাশিতে মিলেছে ওই টাকা। ধৃত ২ জনই বিহারের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন, খড়গপুর IIT-তে তৃতীয় বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু ! হস্টেলের ৮ তলা থেকে...
গতকাল দুর্গাপুর স্টেশনে দুই ব্যক্তি জনশতাব্দী এক্সপ্রেসে পাটনা থেকে হাওড়া যাওয়ার সময় দুর্গাপুর স্টেশনে নামে, বাসে যাওয়ার পরিকল্পনা ছিল বাকি রাস্তা। সেই সময় জিআরপির সন্দেহ হয় দুই ব্যক্তির কাছে নগদ টাকা পাওয়া যায়, টাকার পরিমাণ ৪৯.৯৯ লাখ টাকা, দুজনের কাছেই পাওয়া যায়। পুলিশের ধারণা ওই টাকাটা অবৈধভাবে নিয়ে যাচ্ছিল বিশেষ করে বর্তমানে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে। ধৃত দুজনকে আজ শনিবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। একজনের নাম গুড্ডু রায়. বয়স ২২ এবং আরেকজন হলেন তপন কুমার মিত্র বিহারের পাটনার বাসিন্দা।
মূলত নির্বাচন কমিশনের তরফে সব এজেন্সিকে সতর্ক করা হয়েছিল, যে সব বড় আর্থিক লেনদেনের দিকে নজর রাখতে হবে। এরপরেই গত কয়েকদিন ধরেই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি চিনারপার্কে অ্য়াপ-ক্য়াবে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়েই তক্কে তক্কে ছিল বিধাননগর থানার পুলিশ। শিয়ালদহ থেকে গাড়িটি আটক করা হয়েছিল। তখব গাড়ির ভেতরে সুরেশ ঠাকুরের পরিবারের সদস্যরাও ছিলেন বলে খবর। সুরেশ ঠাকুর কি গুজরাত থেকে তিনি নিয়ে এসেছিলেন ? নাকি এখানে কেউ তাঁকে টাকা দিয়েছিল যে গুজরাতে কাউকে দেওয়ার জন্য় ? উঠেছে নানা প্রশ্ন। সুরেশ ঠাকুরকে ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
কিছু দিন আগেই কলকাতা ও উত্তরবঙ্গে ইডির অভিযানে উদ্ধার করা হয়েছিল ১ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন। ভুয়ো কলসেন্টার মামলার তদন্তে সম্প্রতি কলকাতার একাধিক জায়গা ও শিলিগুড়িতে অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ওই অভিযানেই ১ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন উদ্ধার হয়েছে। এছাড়াও ১৫ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি, ১০ লক্ষ নগদ উদ্ধার হয়েছে। ১৫টি মোবাইল ফোন ও প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
