পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। ইতিমধ্যেই এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। যদিও কমিশন জানিয়েছে এর পর একে একে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে আসবে। কমিশন সূত্রে খবর, আগামী সোমবার বিকালে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। তারপর প্রতি শুক্রবার বেরোবে নতুন নতুন সাপ্লিমেন্টারি তালিকা, খবর কমিশন সূত্রে।

Continues below advertisement

এখনও পর্যন্ত কত জনের নামের নিষ্পত্তি হয়েছে? কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭ লক্ষ ২৩ হাজার নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই ৮০ হাজার ৭১৯ বুথের মধ্যে ৪০ হাজার বুথের তালিকাও নাকি পৌঁছে গিয়েছে, খবর কমিশন সূত্রে।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে একাধিক রাজনৈতিক দল। তৃণমূল তাড়বের নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করে ফেলেছে। জানা গিয়েছে, ঈদের পরই প্রচারে নামবে রাজ্যের শাসক দল। এমনকি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথের মতো হেভি ওয়েট নেতারা।

Continues below advertisement

জানা গিয়েছে আগামী সোমবারের পর শুক্রবার আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। আর এই ভাবেই প্রতি শুক্রবার একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। জানা গিয়েছে, এখনও ১০ লক্ষের মতো নাম বাদ রয়েছে। তবে এটাও ঠিক, যাঁদের নাম বাদ পড়েছে তাঁর চাইলে ট্রাইব্যুনালে যেতে পারবেন। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশিকারও জারি হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

ট্রাইব্যুনালের কাজ কী? কেন গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল? এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এ ছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ মোট ১৯ জন বিচারপতি। আসলে এসআইআরের সঙ্গে যুক্ত বিচাপরিদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনও ব্যক্তি বা ভোটার অখুশি হলে বা তাঁর কিছু বলার থাকলে, তিনি সেই অভিযোগ জানতে পারবেন এই ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালে থাক বিচারপতিরা তারপর সিদ্ধান্ত নেবেন ওই ব্যক্তিদের ভোটাধিকার থাকবে কি না।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন আরও জানিয়েছে, নির্বাচনের আগে রাজ্যে আসবে আরও ১ হাজার ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে আরও ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলেই খবর। কমিশন সূত্রে আরও খবর, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।