কলকাতা:ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে ফলতার যুগ্ম BDO বদল। ফলতার জয়েন্ট BDO-কে সরিয়ে দিল কমিশন। পক্ষপাতের অভিযোগে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল ফলতার জয়েন্ট BDO সৌরভ হাজরাকে।
ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন
বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের খোলনলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে, এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরও হয়েছে। যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে।
পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন। গত মাসেই সরানো হয়েছে ৪৬ জন IAS-IPS অফিসারকে। WBCS-ওসি-আইসি ধরলে তো সংখ্য়া আরও বহুগুণ বেড়ে যায়। এই বদলির সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা খারিজ করে, হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে, এটা কখনওই বলা যায় না যে, রাজ্য প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসাড় হয়ে পড়েছে।
কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
বদলির এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন কোনও বিষয় আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেননি।পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার রাতেই, প্রশাসনের শীর্ষ ২ কর্তাকে বদল করা হয়। মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের DG-র পদ থেকে পীযূষ পাণ্ডে, DG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে এবংকলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়।
রদবদল হয় পুলিশের শীর্ষ স্তরেও
একাধিক IAS-কে ভিন রাজ্য়ে ভোটের পর্যবেক্ষক করে পাঠানো হয়, ১৮ মার্চ সরিয়ে দেওয়া হয় ১১ জেলার জেলাশাসক ও কলকাতার ২ DEO-কে। জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন 'ডিস্ট্রিট ইলেকশন অফিসার' বা DEO. সাধারণত, জেলাশাসকরা এই দায়িত্ব পালন করেন। ব্য়াপক রদবদল হয় পুলিশের শীর্ষ স্তরেও। উত্তর ও দক্ষিণবঙ্গের ADG, একাধিক পুলিশ কমিশনারেটের কমিশনার, বদল চলতেই থাকে।
