কলকাতা : SIR-এ বিভিন্ন ধারে পশ্চিমবঙ্গ থেকে মোট  ৯০ লক্ষ নাম বাদ পড়েছে। এই যে লক্ষ লক্ষ নাম বাজ পড়ল তালিকা থেকে, সেই নাম- ডিলিটের ডিভিডেন্ড যাবে কার ঘরে? এই নিয়ে কাটাছেঁড়ার মাঝেই  বুধবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।  CEO অফিসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে আবার পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। 

Continues below advertisement

'সোর্স জ্যামিং হবে না'

প্রথম দফা ভোটের ১৫ দিন আগে নির্বাচন কমিশনের কড়া বার্তা , ''এবার ভোট হবে ভয়শূন্য ,হিংসামুক্ত হবে। এবারের ভোটে কোনও জবরদস্তি হবে না । এবারের ভোটে কোনওরকম ছাপ্পা, বুথ জ্যামিং, সোর্স জ্যামিং হবে না''।   

Continues below advertisement

জ্ঞানেশ কুমার বলেছেন 'গেট লস্ট'? 

এদিন বিচারাধীন লিস্টে লক্ষ লক্ষের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধিদল। এরপরই  বেরিয়ে এসে বিস্ফোরক  অভিযোগ করেন ডেরেক ও 'ব্রায়েন। তিনি দাবি করেন, কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের বেরিয়ে যেতে বলেছেন। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূলের সঙ্গে বৈঠকে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত, ছাপ্পাহীন ভোটের জন্য় কড়া বার্তা দেওয়া হয়েছে। পাশপাশি বলা হয়েছে যাতে কোনওভাবেই বুথ জ্যামিং, সোর্স জ্যামিং না হয়। এদিন তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। 

লক্ষ লক্ষ নাম বাদের প্রতিবাদ 

মঙ্গলবারই পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৯১ লক্ষ নাম। 'বিচারাধীন' ৬০ লক্ষের মধ্য়ে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। সোমবার রাতে যে সাপ্লিমেটারি তালিকা প্রকাশিত হয়েছে, তাতে অবৈধ বলা হয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে। ফলে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়ল। পরিসংখ্যান বলছে, SIR-এর আগে ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত এরাজ্য়ে ভোটার সংখ্য়া ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। যোগ-বিয়োগের পর এই মুহূর্তে রাজ্যের বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮। এই ৯১ লক্ষ নাম বাদ নিয়ে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তারই মধ্যে নির্বাচন কমিশনের এই বার্তা।