Falta Repoll Live Updates: ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%

Falta By-Election Live: আজ ফলতায় উপ নির্বাচন। প্রতি মুহূর্তের আপডেট জানুন।

পম্পা অধিকারী সিংহLast Updated: 21 May 2026 03:28 PM

প্রেক্ষাপট

কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেকের সম্পত্তি। বিল্ডিং বিভাগের পর কালীঘাটের একাধিক ঠিকানায় KMC-র অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের নোটিস।  অভিষেকের একাধিক ঠিকানায় পুরসভার নোটিস। দায় ঝাড়লেন মেয়র। (ফিরহাদ বললেন, "কে কাকে নোটিস দিচ্ছে আমাদের পলিসি...More

Falta Voting: ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%

ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা। ফলতার ২৮৫টি বুথেই ফের ভোট। কাল থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘুরছে বিধানসভার বিভিন্ন এলাকায়।
পুলিশে পুলিশে ছয়লাপ খোদ 'পুষ্পা'র বাড়ির এলাকা। ফলতার শ্রীরামপুর গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয়-বার্তা পুলিশের। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%।

Falta Repoll Live Updates: ফলতায় তৃণমূল নেতার বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, ঘর, ছাদ, বাথরুমও চেক করে দেখা হল

ফলতায় তৃণমূল নেতা রানা মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। তিনি ভোট দিতে দিতেন না, ভয় দেখাতেন, হুমকি দিতেন বলে অভিযোগ ভোটারদের। ফলতা থানার পুলিশও পৌঁছেছে রানার বাড়িতে। বাড়ির ঘর, ছাদ, বাথরুমেও ঢুকে দেখা হয়। রানার খোঁজ চলছে। রানাকে দেখে আজই বুথের কাছে উত্তেজনা ছড়ায়। তেড়ে যান অনেকেই। প্রত্যেক বার ভোটের সময় হুমকি দেন রানা, ভোট দিতে বাধা দেন বলে অভিযোগ করেন অনেকেই। এর পরই রানার খোঁজে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ।