রাজগঞ্জ: রেলের নিশ্চিত চাকরি ছেড়েছিলেন রাজনীতিতে যোগ দেবেন বলে। কিছুদিন আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে কংগ্রেসে। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য় রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন স্বপ্না বর্মন। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনা জিতেছিলেন স্বপ্না। কিছুদিন আগে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু ও গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন স্বপ্না বর্মন। সেদিনই তিনি জানিয়েছিলেন যে মানুষের জন্য় কাজ করতে চান। 

Continues below advertisement

স্বপ্নাকে নিয়ে তরুণ প্রজন্মের জনপ্রিয়তা রয়েছে। উত্তরবঙ্গের মানুষের কাছে স্বপ্ন বর্মন এক অনুপ্রেরণার নাম। যুব সমাজ এবং মহিলা ভোটারদের কাছে স্বপ্নার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তা কাজে লাগানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস।

এদিন কালীঘাটে নিজের বাড়ি থেকেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২৯১টি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। তিনটি কেন্দ্রে লড়ছে না তৃণমূল। কার্শিয়ং, কালিম্পং ও দার্জিলিং এই তিনটি কেন্দ্রে লড়ছে না তারা। এদিন সাংবাদিক বৈঠক থেকেই বিজেপিকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ''এত ভয় পাচ্ছে কেন বিজেপি? শুভবুদ্ধির উদয় হোক। এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, বহিরাগত না এনে। লড়াইতে আসুন, শান্তিপূর্ণ-সৌজন্যমূলকভাবে রাজনৈতিক লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, দুর্দান্ত খেলা খেলছেন। ADG, CP, SP-সবাইকে বদলে দিলেন। বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন?''

Continues below advertisement

তৃণমূলের ২৯১ কেন্দ্রে প্রার্থী তালিকামেখলিগঞ্জ - পরেশচন্দ্র অধিকারীমাথাভাঙা - সাবলু বর্মনকোচবিহার উত্তর - পার্থপ্রতিম রায় কোচবিহার উত্তর -  অভিজিৎ দে ভৌমিকদিনহাটা - উদয়ন গুহতুফানগঞ্জ - শিবশঙ্কর পালআলিপুরদুয়ার - সুমন কাঞ্জিলালময়নাগুড়ি-জলপাইগুড়ি - রামমোহন রায়রাজগঞ্জ-জলপাইগুড়ি - স্বপ্না বর্মননাগরাকাটা - সঞ্জয় কুজুলমাটিগাড়া নকশালবাড়ি - শঙ্কর মালাকারশিলিগুড়ি - গৌতম দেবইসলামপুর - কানাইয়ালাল আগরওয়ালচারুলিয়া - মিনারুল আরফিন আজাদহেমতাবাদ - সত্যজিৎ বর্মনরায়গঞ্জ - কৃষ্ণ কল্যাণীইটাহার - মোশারফ হোসেনবালুরঘাট - অর্পিতা ঘোষচাঁচল - প্রসূন বন্দ্যোপাধ্যায়মালতীপুর - আবদুর রহিম বক্সীমালদা - লিপিকা বর্মন ঘোষইরংরেজবাজার - আশিস কুণ্ডুসুজাপুর - সাবিনা ইয়াসমিনলালগোলা - বায়রন বিশ্বাসকাঁদি - প্রতিমা রজকভরতপুর - অপূর্ব ঘোষহরিহর পাড়া - নিয়ামৎ শেখডোমকল - হুমায়ুন কবীর (প্রাক্তন IPS)পলাশিপাড়া - রুকবানুর রহমানকালীগঞ্জ - আলিফা আহমেদকৃষ্ণনগর উত্তর - অভিনব ভট্টাচার্যনবদ্বীপ - পুণ্ডরীকাক্ষ সাহারানাঘাট উত্তর পশ্চিম - তাপস ঘোষরানাঘাট দক্ষিণ - সৌগতকুমার বর্মনহরিণঘাটা - রাজীব বিশ্বাসবাগদা - মধুপর্ণা ঠাকুরগাইঘাটা - নরোত্তম বিশ্বাসহাবড়া - জ্যোতিপ্রিয় মল্লিকঅশোকনগর - নারায়ণ গোস্বামীনৈহাটি - সনৎ দেজগদ্দল - সোমনাথ শ্যামখড়দা - দেবদীপ পুরোহিতপানিহাট - তীর্থঙ্কর ঘোষকামারহাটি - মদন মিত্রবরানগর - সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়বিধাননগর - সুজিত বসুকুলতলি - গণেশচন্দ্র মণ্ডলকাকদ্বীপ - মন্টুরাম পাখিরামন্দিরবাজার - জয়দেব হালদারজয়নগর - বিশ্বনাথ দাসক্যানিং পশ্চিম - পরেশরাম দাসবারুইপুর পূর্ব - বিমান বন্দ্যোপাধ্যায়ফলতা - জাহাঙ্গির খানসোনারপুর দক্ষিণ - অরুন্ধতী মৈত্র (লাভলি)টালিগঞ্জ - অরূপ বিশ্বাসবেহালা পূর্ব - শুভাসিস চক্রবর্তীবেহালা পশ্চিম - রত্না চট্টোপাধ্যায়কলকাতা বন্দর - ফিরহাদ হাকিমভবানীপুর - মমতা বন্দ্যোপাধ্যায়চৌরঙ্গী - নয়না বন্দ্যোপাধ্যায়বেলেঘাটা - কুণাল ঘোষশ্যামপুকুর - শশী পাঁজামানিকতলা - শ্রেয়া পাণ্ডেশিবপুর - রানা চট্টোপাধ্যায়সাঁকরাইল - প্রিয়া পালউলুবেড়িয়া পূর্ব - ঋতব্রত বন্দ্যোপাধ্যায়উদয়নারায়ণপুর - সমীরকুমার পাঁজাডোমজুড়- তাপস মাইতিশ্রীরামপুর - তন্ময় ঘোষসিঙ্গুর - বেচারাম মান্নাচুঁচুড়া - দেবাংশু ভট্টাচার্যচণ্ডীতলা - স্বাতী খন্দকারধনেখালি - অসীমা পাত্রখানাকুল - পলাশ রায়পাঁশকুড়া পশ্চিম - সিরাজ খানমহিষাদল - তিলক চক্রবর্তীনন্দীগ্রাম - পবিত্র করকাঁথি উত্তর - দেবাশিস ভুঁইয়াএগরা - তরুণ মাইতিদাঁতন - মানিক মাইতিকেশিয়াড়ি - রামজীবন মাইতিসবং - মানস ভুঁইয়াপিংলা - অজিত মাইতিডেবরা - রাজীব বন্দ্যোপাধ্যায়ঘাটাল - শ্যামলী সর্দারগড়বেতা - উত্তরা সিংহ হাজরাকেশপুর - শিউলি সাহানয়াগ্রাম - দুলাল মুর্মুবিনপুর - বীরবাহা হাঁসদাবলরামপুর - শান্তিরাম মাহাতোবাঘমুন্ডি - সুশান্ত মাহাতোশালতোড়া - উত্তম বাউড়িরায়পুর - ঠাকুরমণি সরেনতালডাংরা - ফাল্গুনী সিংহ বাবুওন্দা - সুব্রত দত্তবিষ্ণুপুর - তন্ময় ঘোষইন্দাস - শ্যামলী রায় বাগদীসোনামুখী - কল্লোল সাহাখণ্ডঘোষ - নবীনচন্দ্র বাগরায়না - মন্দিরা দলুইমন্তেশ্বর - সিদ্দিকুল্লা চৌধুরীভাতার - শান্তনু কোনারপূর্বস্থলী উত্তর - বসুন্ধরা গোস্বামীকাটোয়া - রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়গলসী - অলোককুমার মাঝিদুর্গাপুর পূর্ব - প্রদীপ মজুমদারআসানসোল উত্তর - মলয় ঘটককুলটি - অভিজিৎ ঘটকদুবরাজপুর - নরেশচন্দ্র বাউরিলাভপুর - অভিজিৎ সিংহ রানাময়ূরেশ্বর - অভিজিৎ রায়রামপুরহাট - আশিস বন্দ্যোপাধ্যায়ব্যারাকপুর - রাজ চক্রবর্তীরেজিনগর - আতাউর রহমান