রেজিনগর: ভোটের আগের রাতে গ্রেফতার হুমায়ুন কবীরের ভাইপো। শক্তিপুর থেকে গ্রেফতার ভরতপুরের বিধায়কের ভাইপো।

Continues below advertisement

রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হল হুমায়ুনের ভাইপোকে। ভোটের আগে ধর্ষণের মামলায় গ্রেফতার হুমায়ুন কবীরের ভাইপো। মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করব, হুঁশিয়ারি আম জনতা উন্নয়ন পার্টি বা AJUP প্রধানের।

হুমায়ুন শেখের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। শক্তিপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।

Continues below advertisement

হুমায়ুন বলেছেন, 'একটা মিথ্যে মামলায় আমার ভাইপো রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম। আমাকে এসবি বললেন, কোনও এক মহিলাকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় অভিযোগ করানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে তুলে নেওয়া হয়েছে। কালকের ভোটটাও সে দিতে পারবে না। আরেকজন গিয়াস নামের ছেলেকে ওসি তুলে আনিয়েছে। আমি লোক পাঠিয়েছি। কেস যদি থাকে, মেনে নেব। যদি না থাকে রাতেই শক্তিপুর থানা ঘেরাও করব।'

বারবার বিতর্কে

তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দল তৈরি করার পর থেকেই বারবার চর্চায় থেকেছেন হুমায়ুন। বিতর্কের কেন্দ্রেও থেকেছেন। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে কমিশনকে তাঁর ভিডিও ক্লিপিংসের লিঙ্ক পাঠিয়ে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের তরফে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছিল, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় সহ তৃণমূলের একাধিক ব্যক্তির বিরুদ্ধে লাগাতার অবমাননাকর মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবীর, অভিযোগ করেছিল তৃণমূল। ভোটারদের মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলার চেষ্টা চালাচ্ছেন তিনি, এমন অভিযোগও করা হয়েছিল। 

সিউড়ি থানায় অভিযোগ

বিধানসভা ভোটের মুখে একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্য়ে এনেছে তৃণমূল। হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগও জমা পড়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে বাবরি মসজিদ বানানোর নামে মুসলিম সম্প্রদায়ের আবেগে আঘাত ও রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। 

ভয় পেয়েছে: হুমায়ুন কবীর

যদিও সেসময় হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া ছিল, এটা পুরোপুরি এআই  ভিডিও। বলেছিলেন, 'আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না তৃণমূল। তৃণমূল আমাকে ভয় পেয়েছে। আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে। যে জোট হয়েছে, সেটাকে ভয় পেয়েছে। তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে।'