BJP Big Win in Kerala : বাংলায় প্রত্যাবর্তন ঘটল না, পরিবর্তনের ঝ়়ড়ে উড়ে গেল তৃণমূল। বঙ্গের পাশাপাশি বাম দুর্গেও এবার হানা দিল বিজেপি (BJP)। কেরলে খাতা খুলেই এক সঙ্গে তিন বিধায়ক প্রাপ্তি হল গেরুয়া ব্রিগেডের। যা স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের বড় সাফল্য।  

Continues below advertisement

কেরলে তিনটি জায়গায় পদ্ম ফুটিয়েছে গেরুয়া ব্রিগেডসবথেকে বড় বিষয়, এবার পশ্চিমবঙ্গের মতো কেরলেও হয়েছে পালাবদল। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) ক্ষমতায় ফিরছে। যদিও এবার প্রথম দক্ষিণ কেরলে ইতিহাস গড়েছে বিজেপি। তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসনে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের প্রার্থীরা।  

পুরনো 'দুর্গ' উদ্ধার করলেন রাজীব চন্দ্রশেখর বরাবরই কেরলের রাজনীতিতে 'নেমম' বিজেপির বড় ঘাঁটি। এবার এখানে জয় ছিনিয়ে এনেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। সিপিআই(এম) নেতা তথা বিদায়ী মন্ত্রী ভি শিবনকুট্টিকে ৩,৫৯০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। রাজ্য়ের রাজনৈতিক অতীত বলছে, এনেক আগে থেকেই নেমোম কেরালার রাজনীতির 'বিজেপি দুর্গ' বলে পরিচিত। এবার সেই দুর্গ পুনরুদ্ধার করলেন রাজীব চন্দ্রশেখর।

Continues below advertisement

আরও বিজেপির জয় কোন-কোন আসনেএ ছাড়াও তিরুবনন্তপুরম কাজাকুট্টাম কেন্দ্রে জয়ী হয়েছেন আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। বাম প্রার্থীকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন ভি মুরলীধরন। চাথান্নুরে পদ্ম ফুটিয়েছেন বিবি গোপকুমার। বিজেপির তৃতীয় জয় এনে দিয়েছেন তিনি। এখানে দলের প্রার্থী বিবি গোপকুমার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন। 

কেরলে এবার তৃতীয় শক্তি হিসাবে বিজেপির উত্থানএতদিন দক্ষিণের রাজ্য কেরলে বাম ও কংগ্রেসের দাপাদাপি ছিল। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের দ্বিমুখী লড়াই দেখা যেত কেরলে। বিজেপি নতুন করে তিনটি আসন জেতায় কেরলে শুরু হয়ে গেল ত্রিমুখী লড়াই। রাজনীতির পর্যবেক্ষকদের মতে, তিরুবনন্তপুরম ও কোল্লাম সংলগ্ন এলাকায় বিজেপি বড় ভোট ব্য়াঙ্ক তৈরি করতে সমর্থ হয়েছে। আগামী দিনে যা কেরলের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। 

এক নজরে বিজেপির তিন জয়ী :

নেমোম : রাজীব চন্দ্রশেখর

কাজাকুট্টাম: ভি মুরলীধরন

চাথান্নুর: বিবি গোপকুমার

রাজধানীর রাজনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরেই দক্ষিণে দাঁত ফোটাতে কৌশল তৈরি করছিল বিজেপি। একে একে ভাল সংগঠকদের নিয়ে আসা হচ্ছিল দলে। এই কাজে সবথেকে অগ্রণী ভূমিকা নিচ্ছিল RSS । ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সেই ফলই দেখা গেল।

আরও পড়ুন : 'চোর চোর স্লোগান' অভিষেককে দেখে! TMC-র ভরাডুবি নিয়ে কী বললেন তিনি?