পার্থপ্রতিম ঘোষ,  কলকাতা  : অভাবনীয় জয়ের পর পশ্চিমবঙ্গ এখন কার্যত গেরুয়াময়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উৎসবে মেতে উঠেছেন। রাস্তায় রাস্তায় মিছিল, আবির-গুলাল, ঢাকের তালে উচ্ছ্বাস—সব মিলিয়ে উৎসবের ছবি স্পষ্ট।  এই আবহের মধ্যেই কয়েকটি সতর্কবার্তা জারি করল কলকাতা পুলিশ। পুলিশকর্তা বললেন, কিছু জায়গায় বুলডোজার বা JCB নিয়ে বিজয় মিছিলের ছবি সামনে এসেছে, যা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। 

Continues below advertisement

এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে সরাসরি সতর্ক করলেন কলকাতার পুলিশের কমিশনার অজয় নন্দ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজয় মিছিলে কোনওভাবেই JCB বা বুলডোজার ব্যবহার করা যাবে না। পুলিশের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করা হলে শুধু মিছিলকারীদের বিরুদ্ধেই নয়, JCB-র মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ, আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।                  

উৎসব হোক, কিন্তু আইন মেনেই

সাংবাদিক বৈঠক করে পুলিশের বার্তা, বিজয়ের আনন্দ উদযাপন করা যাবে, কিন্তু তা যেন আইন মেনে এবং নিরাপত্তা বজায় রেখে হয়। বিশেষ করে ভারী যন্ত্রপাতি নিয়ে রাস্তায় নামা যে কোনও সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে, সেই কারণেই এই কড়াকড়ি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। যাতে উৎসবের আবহে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, 'বিজয় মিছিল, সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে আমরা বলেছি। অনুমতি না নিয়ে মিছিল হচ্ছে, সেটা আমরা আটকাচ্ছি এবং যথাযথ আইনি ব্য়বস্থা নেওয়া হবে। কোনওরকমভাবে জেসিবি বা এরকম জিনিস নিয়ে  মিছিল হবে না। এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে।  জেসিবির মালিকদের সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে, যদি কারও এরকম জেসিবি ওঁরা দিচ্ছেন ভাড়াতে, তাহলে ব্য়বস্থা নেওয়া হবে। (জেসিবি) বাজেয়াপ্ত করা হবে। মিছিল-শোভাযাত্রা বাতিল করা হবে। তারপরে আইনি পদক্ষেপ শুরু হয়ে যাবে।' এছাড়াও পুলিশকর্তা জানালেন, ' কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, রেজাল্ট পরবর্তী একাধিক জায়গায় অশান্তির ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। '  

Continues below advertisement

আরও পড়ুন: IPAC কোথায়? প্রার্থী বাছার মাপকাঠি কী ছিল? বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন বিধায়ক সৌরভ