কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ। এবার দ্বিতীয় দফা! তার আগে এদিনই ছিল শেষ রবিবার। আক্ষরিক অর্থেই সুপার সানডে! এদিনই ভবানীপুর থেকে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক যোগে আক্রমণ শানালেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে।

Continues below advertisement

আমি কাল ২টো ঘটনা শুনলাম... কী বললেন মমতা ? 

মুখ্যমন্ত্রী দাবি করলেন, তিনি খবর পেয়েছেন, বিভিন্ন বুথে ইভিএম ক্যাপচারের চেষ্টা চলছে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ' এখানে ২ লাখ পুলিশ পাঠিয়ে দিয়েছে। পুলিশ কী করছে। ওই কেন্দ্রীয় বাহিনী গিয়ে ... আমি কাল কয়েকটা ঘটনা শুনলাম...' বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'সেন্ট্রাল ফোর্স গিয়ে, আমি কাল ২টো ঘটনা শুনলাম কম্বল লাগিয়ে ক্রিমিনালদের নিয়ে যায়। ... আমি চেয়ারকে সম্মান করি। কিন্তু এটা ঠিক নয়, যখন তোমার কেউ EVM ক্য়াপচার করতে যায় এটা তো আপনাদের দেখা উচিত। লোডশেডিং কেন হচ্ছে ওখানে?...তুমি কারেন্ট অফ করে আর কম্বল মুড়ি দিয়ে, মুখোশ পরে গিয়ে লুঠ করার চেষ্টা করছ। '  তিনি আরও বললেন, 'বিজেপি ভয় পেয়ে গেছে। যে ভয় পেয়েছে, সে মরেছে। সেই জন্য এখন পুরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর এদিকের সব ওসিকে বদলে দিয়ে, জেলাশাসককে বদলে গুন্ডা-গদ্দারি করছে।' 

Continues below advertisement

পুলিশ নিয়েও বড় অভিযোগ             

পুলিশের উদ্দেশে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পুলিশের বিষয়ে আমি আর কী বলব....এরা তো বিজেপির পাঠানো পুলিশ। এরা তো শুধু আমাদের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমি বলব নিরপেক্ষ ভাবে কাজ করুন। ৪ তারিখ গণনার পর তো ওরা ( কেন্দ্রীয় বাহিনী ) চলে যাবে। কিন্তু আপনাদের তো এখানে থেকে যেতে হবে। 

প্রথম দফার ভোটের পর থেকেই জেলায় জেলায় স্ট্রংরুম নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে এদিন তা নিয়েও সরব হন মমতা । দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারের শেষ দিন আজ। এরপর নজর দুটি তারিখে। ২৯ এপ্রিল ও ৪ মে। তারপরই জানা যাবে, জনতা - জনার্দন কার উপরে ভরসা রেখেছেন।                

আরও পড়ুন :  'প্রথম দফায় সেঞ্চুরি, পরের দফাতেও সেঞ্চুরি', ২ দফা মিলিয়ে কত সিটে TMC-র জয়? কী ভবিষ্যদ্বাণী মমতার?