কলকাতা : নির্ধারিত সূচি অনুসারে মনোনয়ন পেশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হ ন তিনি। এরপর আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পেশ করেন নিজের মনোনয়ন পত্র । তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তায় কাতারে কাতারে ভিড় জমে যায় । তাঁর ছিলেন ফিরহাদ হাকিম ও তাঁর বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর। রাস্তা দিয়ে নেত্রী হাঁটার সময়ই কর্মী সমর্থকদের মধ্যে ছিল উত্তেজনার ঢেউ। 

Continues below advertisement

মমতার মন্তব্য, শুভেন্দুর পাল্টা 'লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। নাম বাদ দেওয়ায় আমরা ফের আদালতে যাব । ভোট কেটে তৃণমূলকে হারানো যাবে না'  এদিন মনোনয়ন পেশের পরই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন', বেহালার সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। 

ভবানীপুরের মহাযুদ্ধ

Continues below advertisement

পশ্চিমবঙ্গে এবার বিধানসভা ভোট ২ দফায়। ২৩ এবং ২৯ এপ্রিল। দ্বিতীয় দফা, ২৯ তারিখে ভোট ভবানীপুরে। আর এবার এই ভবানীপুরেই সকলের নজর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ১ হাজার ৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু অধিকারী। এরপর উপনির্বাচনে,ভবানীপুর কেন্দ্রে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হন মমতা। এই মাটি এতটাই ভরসার তাঁর। ঘরের মেয়েকে কোনওদিন খালি হাতে ফেরায়নি ভবানীপুর। এবার কী করবে ভবানীপুরের মানুষ? উত্তর মিলবে ৪ মে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ভবানীপুরে মনোনয়ন জমা করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুরেও মনোনয়ন পত্র জমা করেন শুভেন্দু অধিকারীর। বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমার সময় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শমীক ভট্টাচার্য। মনোনয়ন জমার আগে হাজরা মোড় থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত শুভেন্দু অধিকারীকে রোড শো করেন অমিত শাহ। রোড শো কালীঘাটে আসতেই  ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।  স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  বিজেপিকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস।  পাল্টা চোর স্লোগান দেয় গেরুয়া শিবিরের লোকজন। 

 ২৭ লক্ষের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনে তৃণমূল

অন্যদিকে আজই SIR প্রক্রিয়ায় বিচারাধীন লিস্টে ২৭ লক্ষের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের দ্বারস্থা হল তৃণমূলের প্রতিনিধিদল। 'কমিশনে যাওয়ার পর জ্ঞানেশ কুমার তৃণমূলের প্রতিনিধিদলকে বেরিয়ে যেতে বলেছেন। জ্ঞানেশ কুমার আমাদের বলেছেন গেট লস্ট' সাংবাদিকদের সামনে অভিযোগ করলেন ডেরেক ও'ব্রায়েন। তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা।