কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প Yuva Sathi Scheme । বহুজনের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু অনেকেই হতাশ। যুব সাথীর টাকা ঢোকেনি এখনও, অভিযোগ অনেকের। তাহলে কি কোনও কারণে টাকা আটকে গেল? কীভাবে জানা যাবে আপডেট ? এবার এই নিয়ে সব সংশয় দূর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যুবসাথী প্রকল্প নিয়ে বড় বার্তা
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় উদ্যোগ হল যুবসাথী প্রকল্প। যাঁরা প্রকল্পের টাকা এখনও পাননি তাঁদের সংশয় দূর করলেন তৃণমূল নেত্রী। রবিবাসরীয় ভোটের প্রচারে পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচার সভা থেকেই যুব সাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি।
কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী নিয়ে বলেন, যুব সাথীর টাকা সবাইকেই দেওয়া হচ্ছে। নির্ধারিত যোগ্যতা অনুযায়ী কিছুটা প্রক্রিয়া এখনও বাকি আছে, সেটা চলছে — এবং সবাই টাকা পেয়ে যাবেন।
পুরুলিয়ার মানবাজার থেকে তৃণমূলনেত্রী বলেন, ,যাঁরা যুবসাথী পায়নি, তাঁদেরটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই যুবসাথীর টাকা কোনও ভিক্ষা নয়। যুবকদেরও তো হাতখরচ লাগে। তারাও চাকরি পাবে। তিনি আশ্বাস দেন, মহিলারা সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী সন্ধ্যারানি টুডু। বাঁকুড়ার রাইপুরে তৃণমূলপ্রার্থী ঠাকুরমণি সোরেন।
Yuva Sathi প্রকল্প নিয়ে কিছু কথা
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প Yuva Sathi প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে, ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক ১৫০০ টাকার ভাতা পাবেন। পুরনো যুবশ্রী প্রকল্পের থেকে এই ২০২৬ সালের প্রকল্পটি বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে।
যুবসাথী (Yuvasathi) প্রকল্পের প্রধান বিষয়গুলি: মাসিক ভাতা: প্রতি মাসে ১,৫০০ টাকা।কারা পাবেন: যে সব বেকার যুবক-যুবতী কমপক্ষে মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ করেছেন।আবেদনের তারিখ: ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬।আবেদনের পদ্ধতি: Offline + Online (দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফরম পাওয়া যাবে)।প্রকল্পের টাকা: প্রকল্পের ₹১৫০০ টাকা ৭ই মার্চ ২০২৬ থেকে পাওয়া যাচ্ছে।
