কলকাতা : বিজেপি ঝড়ে ধূলিসাৎ তৃণমূল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার সরকার গঠন করতে চলেছে মোদি সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এক নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে এই পরিবর্তন নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ভোট গণনায় কারচুপি ও লুঠ হয়েছে। তৃণমূলের এই হার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আঙুল তুলেছেন বিজেপি ও কমিশনের দিকে। কাঠগোড়ায় টেনেছেন কেন্দ্রীয় বাহিনীকেও।
কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করে ভবানীপুর কেন্দ্রের গণনাপ্রক্রিয়া কারচুপি নিয়ে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ জানিয়ে বলেন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনাকেন্দ্রে তাঁকে ধাক্কা দেওয়া হয়, এমনকি তাঁর পেটে লাথিও মারা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর শুরু হয় রাজনৈতিক তরজা। তাঁর সঙ্গে যখন এই ঘটনা ঘটে সেই সময় নাকি সিসি ক্যামেরাও বন্ধ ছিল বলে দাবি করেছেন মমতা। আরও পড়ুন - 'আমি রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি গাইতে দিয়েছিলাম', 'CRPF নাকি গুণ্ডা বাহিনী !' কোন প্রসঙ্গে এই মন্তব্য মমতার ?
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছি। জীবনের বাজি রেখে আমরা লড়াই করেছি। আমাদের লড়াই বিজেপির সঙ্গে ছিল না, নির্বাচন কমিশনের সঙ্গে ছিল। যদি কমিশনে বিক্রি হয়ে যায়, আইনত যদি কোনও সাহায্য না পাই। একতরফা নির্বাচন অফিসাররা কাজ করেন, সুইচ অফ করে দেয়, EVM মেশিন নিজের আয়ত্তে নিয়ে নেয়। তবে আপনারা আমায় বলুন, ভোট দিতে গেলে EVM মেশিনের চার্জ ৪০% হয়ে যায়। কিন্তু সেটা ৯০% কী করে হয়ে যায়?''
আরও পড়ুন - '১০০টিরও বেশি আসন লুঠ' ! ভয়ঙ্কর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী জানালেন ?
