Mamata Banerjee : SIR এ বাংলা থেকে ৯১ লক্ষ 'ডিলিটেড' ! চূড়ান্ত তালিকা বেরোতেই যা বললেন মমতা ...

ABP Ananda   |  Nibedita Bhattacharya  |  07 Apr 2026 01:41 PM (IST)

'আমাক ভবানীপুর কেন্দ্র থেকেও ৪০ হাজারের নাম কেটে বাদ দিয়েছিল। এখন দেখতে হবে,কতজনের নাম রেখেছে, কতজনের বাদ দিয়েছে।' চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আর কী বললেন মমতা?

Mamata Banerjee : SIR এ বাংলা থেকে ৯১ লক্ষ 'ডিলিটেড' ! চূড়ান্ত তালিকা বেরোতেই যা বললেন মমতা ...

চূড়ান্ত তালিকা বেরোতেই যা বললেন মমতা ...

কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, আজ মঙ্গলবারের মধ্যেই   চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। কমিশন জানিয়ে দেয়, সোমবারের মধ্যেই তা সম্ভব। সেই অনুসারে, চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ  করেছে কমিশন। দেখা যায়, বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ নাম। এই নিয়ে মঙ্গলবার জনসভা থেকে কী জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 

'আমাক ভবানীপুর কেন্দ্র থেকেও ৪০ হাজারের নাম কেটে বাদ দিয়েছিল। এখন দেখতে হবে,কতজনের নাম রেখেছে, কতজনের বাদ দিয়েছে। ৩২ লক্ষ নাম উঠে গেছে । আর বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন, করেছেন নিশ্চয়ই সবাই। দল আপনাদের ল-ইয়ার দেবে ও আপনাদের সাহায্য করবে' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুঠছে। '   এসআইআরে নাম বাদ নিয়ে এইভাবেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। 

SIR এ যে ছবি উঠে এল

SIR-এর আগে ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত এরাজ্য়ে ভোটার সংখ্যা  ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত অবৈধ ভোটার ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। তালিকায় যোগ হয়েছে ২ লক্ষের বেশি নতুন ভোটার। অর্থাৎ রাজ্যে বৈধ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮। ফলে বৈধ ভোটারের সংখ্যা কমল ১১.৮৫ শতাংশ।

আরও পড়ুন : কোন কোন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ?

'মা বোনেরা সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়ে ছিলাম বলে, কাল যে লিস্ট বেরিয়েছে ৩২ লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকিটা আমরা চেষ্টা করব। চিন্তা করবেন না। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, নদিয়ায় উকুন বেঠে বেছে নাম বাদ গেছে। মতুয়াদের নাম বাদ গেছে। শুনেছি আপনাদের নাম বাদ গেছে মতুয়াদের গাইঘাটায়। হরিণঘাটায় নাম বাদ গেছে। আমার ভবানীপুরেও ৪০ হাজার নাম বাদ গেছে। বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে এবার দল আপনাদের আইনজীবী দেবে। আপনাদের সাহায্য করবে। ' - মমতা বন্দ্যোপাধ্যায়
  

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুধার আক্রমণ শানিয়ে বলেন, 'একদিন লাইনে দাঁড়িয়ে আপনাদের সম্মান গেছে। একটা করে ভোট দিন আর বদলা নিন। যাতে আগামীদিনে আর কিছু করতে না পারে। '     

আরও পড়ুন : রাজ্যেতালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ ! কোন কোন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ?

 

 

Published at: 07 Apr 2026 01:41 PM (IST)
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.