Mizoram Election Result 2023: পালাবদলের পথে মিজোরাম, MNF- কে উড়িয়ে মসনদে ZPM
Mizoram Assembly Poll Result 2023: চব্বিশের আগে কার দখলে মিজোরাম? ফের ক্ষমতায় এমএনএফ? না কি উত্তর-পূর্বের রাজ্যে ঘুরে দাঁড়াবে কংগ্রেস? সকাল ৮টা থেকে ভোট গণনা।
ABP AnandaLast Updated: 04 Dec 2023 04:37 PM

প্রেক্ষাপট
কলকাতা: '২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ৩ রাজ্যে গেরুয়া ঝড়। এবার নজরে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম (Mizoram) । ক্ষমতা ধরে রাখতে পারবে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF? নাকি বাজিমাত করবে...More
কলকাতা: '২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ৩ রাজ্যে গেরুয়া ঝড়। এবার নজরে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম (Mizoram) । ক্ষমতা ধরে রাখতে পারবে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF? নাকি বাজিমাত করবে কংগ্রেস (Congress)? জোরাম পিপলস্ মুভমেন্ট বা ZPM-র ঝুলিতেই বা যাবে কটা আসন? সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। ২০১৮-য় ১০ বছরের কংগ্রেস-শাসনের অবসান ঘটিয়ে মিজোরামে ক্ষমতায় এসেছিল এনডিএ-র শরিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। মুখ্যমন্ত্রী হন জোরামথাঙ্গা
Mizoram Assembly Poll Result 2023: পালাবদলের পথে মিজোরাম, MNF- কে উড়িয়ে মসনদে ZPM
পালাবদলের পথে মিজোরাম। ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টকে (MNF)- ক্ষমতাচ্যুত করে উত্তর-পূর্বের রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে জোরাম পিপলস পার্টি। মিজোরামের প্রাক্তন সাংসদ, তথা প্রাক্তন আইপিএস লালডুহোমা নিজে জিতেছেন সেরচিপ আসনে