আবির দত্ত, কলকাতা: মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। যদিও মানতে নারাজ, যিনি বিক্ষোভ তুলতে চাইলেন, উল্টে তাঁকেই গ্রেফতার করা হয়েছে, সওয়াল অভিযুক্তের পক্ষের আইনজীবীর।
আরও পড়ুন, "আজ বিরোধ করবেন যিনি, লম্বা সময় পর্যন্ত মূল্য চোকাতে হবে..", মন্তব্য মোদির, যে বিষয় তুললেন আজ
'অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে মোফাক্কারুলকে ফাঁসানো হচ্ছে'
'মোথাবাড়িকাণ্ডে মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক', মোথাবাড়ি মামলায় আদালতে সওয়াল NIA-র। 'অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে মোফাক্কারুলকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা মোফাক্কারুলকে অনুরোধ করেছিলেন। সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য মোফাক্কারুল আবেদন জানান। উল্টে তাঁকেই গ্রেফতার করা হল, সওয়াল মোফাক্কারুলের আইনজীবীর।মোফাক্কারুল-সহ ৪৯ জনকে NIA-র বিশেষ আদালতে পেশ। ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চায় NIA। আদালত চত্বরে মোফাক্কারুলদের বিরুদ্ধে বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ আইনজীবীদের একাংশের।
যে ৪৯ জনকে আদালতে পেশ করা হয়েছে, তার মধ্য়েই রয়েছে মোফাক্কারুল
যে বারোটা মামলার রিরেজিস্ট্রার করা হয়েছে এনআইএৎ তরফ থেকে, যে ৪৯ জনকে আদালতে পেশ করা হয়েছে, তার মধ্য়েই রয়েছে মোফাক্কারুল। মোফাক্কারুলের বিরুদ্ধে যেটা এনআইএ-র তরফে আদালতে জানানো হচ্ছে, তাঁর ভূমিকা রহস্যজনক। তবে আপাতত ৪৯ জনের মধ্যে ১২ জনকে তাঁরা হেফাজতে চাইছেন। মোফাক্কারুলকে আপাপত তাঁরা জেল হেফাজতেই রাখতে চাইছেন। পরে তাঁরা জিজ্ঞাসাবাদ করবেন। তবে এই মামলায় মোফাক্কারুলের আইনজীবী দুটি বিষয় আদালতের কাছে তুলে ধরেছেন, যে মোফাক্কারুলকে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, যারা সেখানে বিক্ষোভ করছে, তাঁদের সঙ্গে কথা বলতে। বাক স্বাধীনতা রয়েছে, সেই অনুযায়ী তিনি কথা বলেছেন। সরকারকে সাহায্য করতে বলা হয়েছিল, সেই অনুযায়ী তিনি সাহায্য করেছেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
"মোফাক্কারুল ইসলাম তিনি একজন আইনজীবী"
NIA-র আইনজীবী শ্য়ামল ঘোষ বলেন, মোফাক্কারুল ইসলাম তিনি একজন আইনজীবী। তিনি যে বক্তৃতা দিয়েছিলেন ওর আইনজীবীরা বলেছেন, এটাঠিক হয়নি। তিনি যে বক্তব্যগুলি রেখেছিলেন, তাঁর পরিপ্রেক্ষিতে কত লোক জডো হয়েছিল এবং কত লোক কীভাবে ওই জায়গায় এসে তাঁরা বাধা সৃষ্টি করেছিল। সরকারি সম্পত্তি থেকে রাস্তা অবরোধ থেকে শুরু করে জাতীয় সড়কের মতো জায়গায় অবরোধ করেছিল। সমাজের ক্ষেত্রে সেই সময়কার যে ঝামেলাটা হয়ছিল, সেখানে ১২ টি কেসের মধ্যে NIA তদন্ত করে দেখছে, কতগুলো কেস সঠিক তদন্তে আসে।
