কলকাতা : নির্ধারিত সূচি অনুসারে মনোনয়ন পেশ করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হলেন তিনি। এরপর আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পেশ করবেন নিজের মনোনয়ন পত্র দেবেন জমা। তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তায় কাতারে কাতারে ভিড়। তাঁর সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম ও তাঁর বিধানসভা এলাকার কাউন্সিলররা। রাস্তা দিয়ে নেত্রী হাঁটার সময়ই কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনার ঢেউ।

Continues below advertisement

অন্যদিকে আজই SIR প্রক্রিয়ায় বিচারাধীন লিস্টে ২৭ লক্ষের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের দ্বারস্থা হল তৃণমূলের প্রতিনিধিদল। 'কমিশনে যাওয়ার পর জ্ঞানেশ কুমার তৃণমূলের প্রতিনিধিদলকে বেরিয়ে যেতে বলেছেন। জ্ঞানেশ কুমার আমাদের বলেছেন গেট লস্ট' সাংবাদিকদের সামনে অভিযোগ করলেন ডেরেক ও'ব্রায়েন। তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। 

Continues below advertisement