কলকাতা: প্রথম দফার নির্বাচন শেষ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার সেরে নিচ্ছেন সব দলগুলিই। আর আজ পানিহাটিতে প্রচারে এসে, তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে প্রচারে আসেন নরেন্দ্র মোদি। এবার নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির আসনে লড়াই করছেন, আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণে নিহত চিকিৎসকের মা, রত্না দেবনাথ। আর এদিন রত্না দেবনাথের সমর্থনে সভা করতে এসে, তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন, নরেন্দ্র মোদি।

Continues below advertisement

মোদি-মমতার রাজনৈতিক তরজা 

এদিন মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, 'তৃণমূল পাগল হয়ে গিয়েছে, তৃণমূল গুন্ডাদের বলছিল ময়দানে নামো! এটা ভুলবেন না, প্রদীপ নেভার আগে বড় করে জ্বলে ওঠে''তৃণমূলের প্রদীপও নেভার আগে বড় করে জ্বলছে। ৪ মে ফল বেরনোর পর তৃণমূলের গুন্ডাদের পালানোর জায়গা মিলবে না! বাঁচানোর কেউ থাকবে না..'। একে মারাত্মক গরম, তার ওপর ভোটের বঙ্গে চড়চড়িয়ে বাড়ছে রাজনীতির পারদ। প্রথম দফার ভোটে 'বাম্পার' ভোট পড়েছে। কিন্তু এতে কার লাভ, কার ক্ষতি? শাসক না বিরোধী 'অতিরিক্ত' ভোট গেল কার ঝুলিতে? পরিবর্তন না প্রত্য়াবর্তন? নরেন্দ্র মোদি না মমতা বন্দ্য়োপাধ্য়ায়? অমিত শাহ না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়? ভোটের অঙ্ক কে মিলিয়ে দিতে পারবেন? বড় ভূমিকা নিতে পারে সিপিএম-কংগ্রেস? তৃণমূল-বিজেপির অঙ্ক 'এলোমেলা' করে দিতে পারে তারা?

Continues below advertisement

তৃণমূলকে নিশানা মোদির

এদিন প্রধানমন্ত্রী পানিহাটির প্রচারের সভা থেকে বলেন, '৪ মে-র পর বিজেপির সরকার তৈরি হবে। ব্য়াপক ভোটে জয়ী হবে। PM, CM একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে।' এর পাল্টা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর একটি সভা থেকে বলেন, '৪ তারিখ রেজাল্ট বেরোবে, তারপর দেখবেন, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন।' পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে, মাত্র ১০ দিনই পরই তা জানা যাবে। কিন্তু, তার আগে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীর পালা চলছে। ভরপুর আত্মবিশ্বাস, সঙ্গে আক্রমণ, প্রতি আক্রমণ, শেষ দফার ভোটের আগে চরমে উঠেছে রাজনৈতিক বাগযুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, '৫ তারিখের পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ তিন জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে। পদ্মের শাসন হবে।' পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, '৫ দিন পর এরা ভোকাট্টা। আর দেখতে পাবেন না।'

আরও পড়ুন: Bike Restrictions During Election: ভোটে বাইক চলাচলে কড়া নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা! কী হল শুনানির শেষে?

শুক্রবার, পানিহাটির প্রচার সভা থেকে তৃণমূলকে নিভে যাওয়া প্রদীপের সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদি। এদিন তিনি পানিহাটির সভা থেকে বলেন, 'এটা ভুলবেন না, নিভে যাওয়ার আগে, সব প্রদীপ কিছুটা দপদপ করে। তেমনই, TMC-র প্রদীপ নিভে যাওয়ার আগে, কিছুটা দপদপ করছে।' হাওড়ার সভা থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি এদিন বলেছেন, 'আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। যা সিট ছিল, তার অর্ধেকও পাবে না।'