Narendra Modi Rally Live Updates: 'গোটা তৃণমূল নিয়োগ দুর্নীতিতে যুক্ত, উপর থেকে নীচ পর্যন্ত', কোচবিহারে বললেন মোদি

Narendra Modi Cooch Behar Rally Live Updates: ভোট ঘোষণার পর প্রথম রাজ্য়ে প্রধানমন্ত্রী।

Advertisement

ABP AnandaLast Updated: 05 Apr 2026 05:33 PM

প্রেক্ষাপট

ভোট ঘোষণার পর প্রথম রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু । আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা'। (Narendra Modi Cooch Behar Rally Live Updates)বিজয় সংকল্প...More

Modi in Cooch Behar Live Updates: তৃণমূলের ১৫ বছরে সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে গিয়েছে: মোদি

তৃণমূলের ১৫ বছরের শাসনে বাংলার সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস বদলে গিয়েছে। অনুপ্রবেশকারীদের সমর্থন পায় তৃণমূল। সিন্ডিকেটে ভর্তি করে নেয়। বাংলার মানুষের নিরাপত্তা বিপদের মুখে। তাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়ন করার কাজ করছে কেন্দ্র। বড় বড় দেশও অনুপ্রবেশকারী তাড়াচ্ছে। কিন্তু বাংলার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আড়াল করছে।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.