কলকাতা : আজ প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন। প্রথম দফা শুরু হতেই বাংলায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী। কলকাতায় আসার আগেই বাংলার মানুষকে দিলেন বড় বার্তা।
মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান
মোদি লিখলেন, 'পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষভাবে তরুণ ও রাজ্যে মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
জনসভা থেকে ঘোষণা করেছিলেন আগেই। সত্যি সত্যিই ২৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গেই ঘাঁটি গাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দফার ভোটে দলের ওয়ার রুমে থাকবেন তিনি। সল্টলেকে বিজেপির দফতরে বসেই নজর রাখবেন ভোটে। আর এদিনই হাওড়ায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। অতএব পশ্চিমবঙ্গে আজ নিঃসন্দেহে হাইভোল্টেজ দিন।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট শুরু হতেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অমিত শাহও। আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচন রাজ্যের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী নেতৃত্বের সরকারই বাংলার ডেমোগ্রাফি পরিবর্তনকারী অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ও কাটমানি রাজ থেকে রাজ্যকে মুক্তি দিতে পারে। বাংলার মা ও বোনেদের জন্য একটি সুরক্ষিত বাংলা গড়তে উৎসাহের সঙ্গে ভোট দিতে আহ্বান অমিত শাহের। সকল ভোটার, বিশেষ করে যুবসমাজ, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে ভোট দিয়ে, জলপান করতে অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
