Panchayat Election News : হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প
- ৩৫ দিনে ৪৭ মৃত্যু- মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর- গণনাপর্বেও ভয়ঙ্কর ভাঙড়ে মৃত্যু
ABP AnandaLast Updated: 14 Jul 2023 12:27 AM

প্রেক্ষাপট
কলকাতা: গত ১ মাস ধরে রাজ্যে ভোট সন্ত্রাসে ( Poll Violence ) মৃত্যুমিছিল। ৩৫ দিনে রাজ্যে মৃত্যু হল ৪৭ জনের। এর মধ্যে যেমন বিরোধী দলের কর্মীরা রয়েছেন, রয়েছেন তৃণমূলের কর্মীরাও...More
কলকাতা: গত ১ মাস ধরে রাজ্যে ভোট সন্ত্রাসে ( Poll Violence ) মৃত্যুমিছিল। ৩৫ দিনে রাজ্যে মৃত্যু হল ৪৭ জনের। এর মধ্যে যেমন বিরোধী দলের কর্মীরা রয়েছেন, রয়েছেন তৃণমূলের কর্মীরাও ( TMC ) । ভোটগণনার দ্বিতীয় দিনেও মৃত্যু হল ৫ জনের। এ যেন লাশের পাহাড়, ভোট ঘোষণার পর মৃত্য়ু ! মনোনয়ন পর্বে মৃত্য়ু! ভোটের দিন মৃত্য়ু! গণনার পরও মৃত্য়ু! অন্তহীন মৃত্য়ুমিছিল! ৮ জুন ভোট ঘোষণার পর থেকে, ভোটের আগের দিন পর্যন্ত সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২০ জনের। শুধুমাত্র ভোটের দিন, অর্থাৎ ৮ জুলাই সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২১ জনের। ভোটের পর থেকে গণনা, মাঝের এই ২ দিনে খুন ৬ জন।সব মিলিয়ে গত ৩৫ দিনে মৃত্যু হল ৪৭ জনের। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ' কয়েকটা মাত্র জেলায় গণ্ডগোল হয়েছে। বিরোধী পক্ষ জোট বেধে মেরেছে। আমাদের বেশী কর্মী মারা গেছে। রাম-বাম-শ্য়াম আরেকটি দল মিলে অশান্তি করেছে। মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব এবং হোমগার্ডের চাকরি দেব 'ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জন আইএসএফ কর্মীর। সন্ত্রাসের ভাঙড়ে খুন হতে হল এক সাধারণ গ্রামবাসীকেও। মালদার রতুয়ায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন এক কংগ্রেস কর্মী। চাঁচলে খুন হলেন তৃণমূল কর্মী। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সাগদিঘির আক্রান্ত কংগ্রেসকর্মীর। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মৃত্য়ু হয়েছে তৃণমূল কর্মীর। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনই কলকাতা হাইকোর্ট বলেছে, খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের।
Panchayat Poll Result Update: ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম
ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ।