Panchayat Elections 2023 Live Updates: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরও ১,চোপড়ায় গুলিবদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।

প্রেক্ষাপট
১। সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেয়ে নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) ! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ আদালতের (Central Forces)। তাও জেলাপিছু মাত্র ১ কোম্পানি...More
মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের। দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর।
ভোটের আগে অব্যাহত অশান্তি, ময়ূরেশ্বরে আক্রান্ত কংগ্রেস। দুই কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ২ কংগ্রেস কর্মী ভর্তি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি।