PM Modi West Bengal Visit LIVE: মোদির মুখে তৃণমূলের নতুন সংজ্ঞা , 'তু, ম্যায় অউর করাপশন'
PM Modi West Bengal Visit LIVE Updates: আজ কৃষ্ণনগরে জনসভা প্রধানমন্ত্রীর। সংঘাতের আবহেই রাজভবনে মোদি-মমতা বৈঠক।
ABP AnandaLast Updated: 02 Mar 2024 02:58 PM

প্রেক্ষাপট
Modi Rally News Update : বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে...More
Modi Rally News Update : বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে চড়ে কৃষ্ণনগরে আসবেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ২৫-এ সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর সোয়া ১১টা নাগাদ পৌঁছবেন জনসভায়। সেখানে সভা সেরে পানাগড়ে এসে প্রধানমন্ত্রী রওনা দেবেন গয়ার উদ্দেশে।
Narendra Modi : বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নালিশ শুভেন্দুর
' বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ। ভোটের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা দরকার', প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নালিশ শুভেন্দুর।