ভোট আসছে (West Bengal Assembly Election 2026)। মে মাসের ৭ তারিখের মধ্যে সরকার তৈরি করতে হবে। আর তার আগেই এবার সামনে এল শ্যুটআউটের (Shootout) ঘটনা। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী (BJP)। জানা গিয়েছে, দুষ্কৃতীরা বাইকে চেপে এসে গুলি করে ওই বিজেপি কর্মীকে। আপাতত সাগর গ্রামীণ হাসপাতালে (Sagar Rural Hospital) ভর্তি রয়েছেন ওই বিজেপি কর্মী। ঘটনায় বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালির ছেলের অভিযোগের তির তৃণমূলের (Trinamool Congress) দিকে।
উল্লেখ্য, গতকাল সাংবাদিক বৈঠক করে রাজ্যের আইন শৃঙ্খলার উপর জোর দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। আর সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গে কত দফায় হবে এবারের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর তারপরই আজ ঘটে গেল এই হিংসার ঘটনা।
পুলিশ সূত্রে খবর গঙ্গাসাগর কোস্টাল থানা (Gangasagar Coastal Police Station) ও সাগর থানা (Sagar Police Station) অঞ্চলে সকল ৮ টা নাগাদ এই গুলি চলার ঘটনা ঘটে। ত্রিলোকেশ ঢালি নামের ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে পর পর গুলি চলে দুষ্কৃতীরা। দুটি গুলি চলে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে। তারপর গুলির আঘাতে তিন সেখানেই লুটিয়ে পড়েন। অন্যদিকে, গুলি চলার পর দুষ্কৃতীরা বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ওই বিজেপি নেতা। তারপর স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানেই আপাতত চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন ওই বিজেপি নেতা।
তবে, কে বা কারা এই গুলি চলাল, সেটা এখনও স্পষ্ট হয়নি। সামনেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই কোনও গোলমালের কারণে এই গুলি চলল নাকি কোনও পুরোনো ব্যক্তিগত শত্রুতা থেকে এই গুলি চলার ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনার পর ওই জায়গায় পৌঁছায় পুলিশ। গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানা যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করছে পুলিশ। এ ছাড়াও যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল তার খোঁজও চলছে। ঘটনায় খোঁজ ছিলছে সিসিটিভি ফুটেজেরও। এ ছাড়াও ঐ বিজেপি কর্মীর পরিবারের লোকের সঙ্গেও কথা বলছে পুলিশ।
