উত্তরবঙ্গ: শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন গৌতম দেব। পুজো দিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী। তুললেন জয় শ্রীরাম ধ্বনিও। পাল্টা কটাক্ষ শঙ্কর ঘোষের। 

Continues below advertisement

আরও পড়ুন, "ভারতে লকডাউন..." ? এক্স হ্যান্ডলে জরুরি বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে, একাধিক ইস্য়ুতে যখন সিপিএম-তৃণমূলের দ্বন্দ্ব চরমে, তখন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা গৌতম দেবের মুখে! বললেন, রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে। যদিও গৌতম দেবের এই মন্তব্য় নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। সম্প্রতি শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও মেয়র গৌতম দেব বলেন, রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে। শিলিগুড়ি পুরসভার সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র  অশোক ভট্টাচার্য বলেন, যদি এটা তাঁর (গৌতম দেব) বোধগম্য় হয়ে থাকে, বামফ্রন্ট সরকারের সময়ও অনেক কাজ হয়েছে, নিশ্চয়ই এটা ভাল।একজন শিলিগুড়ির প্রাক্তন মেয়র, আরেকজন বর্তমান, একজন সিপিএমের প্রবীণ নেতা, আরেকজন তৃণমূলের,কিন্তু, বিধানসভা ভোটের আগে নানা ইস্য়ুতে সিপিএম-তৃণমূলের দ্বন্দ্ব যখন চরমে, তখন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা গৌতম দেবের মুখে! মঙ্গলবার, শিলিগুড়ির মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌতম দেব, অশোক ভট্টাচার্য ২ জনই। 

একই ফ্রেমে দেখা যায়, শিলিগুড়ি পুরসভার একদা মেয়র, কংগ্রেসের গঙ্গোত্রী দেবীকেও। তিনজন একসঙ্গে প্রদীপ জ্বালাচ্ছেন। তৃণমূল নেতা ও মেয়র, শিলিগুড়ি পুরসভা  গৌতম দেব বলেছিলেন, অশোকবাবু এখানে ২০ বছরের মন্ত্রী ছিলেন। তারপর ৬ বছর পুরসভার দায়িত্বে ছিলেন। রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে। আমি এই বয়সে এসে এটা কখনওই বলতে পারি না। অতীতেও বলেছি অশোকদাকে, তাঁর প্রাপ্য় মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে। আমার মনে হয়েছিল এই প্রোগ্রামটায় অশোক দাকে আমার আগে, সামনে রাখা উচিত। ' শিলিগুড়ি পুরসভা সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন,'এটার মধ্য়ে একটা সৌজন্য় আছে। রাজনীতির কোনও প্রশ্ন নেই। যদি এটা তাঁর (গৌতম দেব) বোধগম্য় হয়ে থাকে, বামফ্রন্ট সরকারের সময়ও অনেক কাজ হয়েছে, নিশ্চয়ই এটা ভাল। আমাদের লড়াইটা থাকছেই। থাকবে। নির্বাচন আসন্ন। আমাদের লড়াইটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। '