কলকাতা: কাকভোরে দীর্ঘ তল্লাশি ইডির, তলব এড়ালেও মিলল না রেহাই। অবশেষে আটক, বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে CGO কমপ্লেক্টে, খবর ইডি সূত্রে। সকাল থেকেই বেহালায় জয় এস কামদারের বাড়িতে অভিযান চালাচ্ছিল ED। আর্থিক তছরূপের অভিযোগে, বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে আটক করে ইডি। জয় এস কামদারকে আটক করে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গাড়িতে তোলেন আধিকারিকরা।

Continues below advertisement

বাড়িতে ঢুকতে বাধা ED-কে!

আজ কাকভোরেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। একদিকে যেমন, ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। অন্যদিকে, আজ সকালেই সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে হানা দেয় ইডি। তবে তুলনামূলকভাবে, ইডি অফিসাররা বাধার মুখে পড়েন এই বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বাড়িতে। সকালে তাঁর বাড়ি গিয়ে, ঢুকতেই পারেননি ইডি অফিসাররা। ৪০ মিনিট বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় ইডি আধিকারিকদের। একদিকে যেমন দরজা খোলা হচ্ছিল না, তেমনই বাড়ির ভিতর ছাড়া ছিল কুুকুর। ৪০ মিনিট পরে বাড়িতে ঢুকতে পারেন ইডি আধিকারিকরা। এর আগেই অবশ্য বাড়ি ঘিরে ফেলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বাড়িতে ঢুকে পরিবারের সবারই ফোন নিয়ে নেওয়া হয়। এদিন বাড়িতেই ছিলেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সকাল ৬টা৪০ থেকে তাঁর বাড়িতে তল্লাশি শুরু হয়। এরপরে ১১টা নাগাদ জয় এস কামদারকে আটক করে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দেন আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

Continues below advertisement

কেন ইডির স্ক্য়ানারে এলেন, বেহালার এই ব্য়বসায়ী?

কিন্ত কেন ইডি আধিকারীকরা সকাল সকাল হানা দিলেন সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়ি? এই উত্তর পেতে গেলে, উঠবে সোনা পাপ্পুর প্রসঙ্গ। বালিগঞ্জের ঘটনায় মূল অভিযোগ, সোনা পাপ্পুকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইডি মনে করছে, এই সোনা পাপ্পুর সঙ্গেই যোগাযোগে ছিলেন, সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদার। একাধিক বেআইনি আর্থিক লেনদেনের হদিশ মিলেছে বলেই খবর ইডি সূত্রে। সেই সূত্র ধরেই আজ জয় এস. কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। এর আগে তাঁকে ২ বার হাজিরার নির্দেশ পাঠানো হলেও, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন বলেই জানিয়েছে ED।