Continues below advertisement

কলকাতা : নজরে ভবানীপুর ( Bhabanipur Constituency ) ও নন্দীগ্রাম ( Nandigram constituency)। ২০২১ ওর বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রামই। কারণ , মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মহারণ দেখেছিল বাংলা। এবার সেই লড়াই কলকাতার প্রাণকেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের  গড় হিসেবে খ্যাত ভবানীপুরে। নন্দীগ্রামে ভোট প্রথম দফায়, ২৩ এপ্রিল । ভবানীপুরে ভোট রয়েছে ২৯ এপ্রিল। শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করেন প্রথমদিনই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই অনুসারে গত পাঁচ বছরের আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, শুভেন্দু অধিকারীর আয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তাঁর আয় ছিল প্রায় ৮.১৩ লক্ষ টাকা, তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবর্ষে দাঁড়িয়েছে প্রায় ১৭.৩৮ লক্ষ টাকা। 

অস্থাবর সম্পত্তি কত ?অ্যাফিডেভিট অনুসারে তাঁর হাতে নগদ অর্থ  মাত্র ১২ হাজার টাকা। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলি। অস্থাবর সম্পত্তির পরিমাণ মোটামুটি  ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। ২০২১ সালের হিসেব অনুসারে তাঁর হাতে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭ টাকার মতো। 

Continues below advertisement

 স্থাবর সম্পত্তি কত ?স্থাবর সম্পত্তি রয়েছে ৬১ লক্ষ ৩০ হাজার টাকার। এরমধ্যে রয়েছে প্রায় ২.৪৬ একর কৃষিজমি, জমি, বাড়ি,  ফ্ল্যাট, আবাসিক সম্পত্তির মূল্য মোট ২৫ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট স্থাবর সম্পত্তি রয়েছে ৬১ লক্ষ ৩০ হাজার টাকার । 

 ঋণ বা সরকারি বকেয়াঅ্যাফিডেভিটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—তাঁর কোনও ব্যাংক ঋণ বা সরকারি বকেয়া নেই। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে ঋণমুক্ত। তাঁর নামে কোনও গাড়িরও উল্লেখ নই। নেই কোনও গয়নাগাটিও। 

ফৌজদারি মামলা  গত পাঁচ বছরে লাফিয়ে বেড়েছে শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা। তবে তার কোনওটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি। অ্যাফিডেভিট অনুযায়ী, অধুনা তাঁর বিরুদ্ধে প্রায় ২৫টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এঅএই মামলাগুলির মধ্যে রয়েছে,  দাঙ্গা ও হিংসা সংক্রান্ত অভিযোগ,  উস্কানি ও মানহানির মামলা,  SC/ST Act ও Disaster Management Act-এর ধারায় মামলা। এই মামলাগুলির বেশিরভাগই ২০২০ সালে তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর দায়ের করা হয়েছে । কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলায় রক্ষাকবচ দিয়েছিল এবং ২০২৫ সালের অক্টোবরে হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি মামলা খারিজও করেছিল আদালত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত কোনও মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হননি। 

শুভেন্দু অধিকারী সম্পর্কে আর যা কিছু ... শুভেন্দু অধিকারীর পেশা হিসেবে রাজনীতি এবং ব্যবসার উল্লেখ রয়েছে। তাঁর আয়ের উৎস হিসেবে বিধায়ক বেতন, পেনশন এবং ব্যবসা থেকে আয় উল্লেখযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি Rabindra Bharati University থেকে এম.এ. ডিগ্রি অর্জন করেছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত গাড়ি বা গয়না নেই। নন্দীগ্রামের রাজনৈতিক লড়াইয়ে এই আর্থিক ও আইনি প্রোফাইল ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। আরও পড়ুন : কত টাকার সম্পত্তি, বাড়ি-গাড়ি-বিনিয়োগই বা কত? হলফনামায় মীনাক্ষীর আয়েই চমক !